ঢাকা: সিনিয়র–জুনিয়র হলেও মাইকেল স্ল্যাটার আর ডেভিড ওয়ার্নারের সম্পর্কটা মধুর বলেই জানে সবাই। দুজন এখন আছেন মালদ্বীপে। অবশ্য ঘুরতে নয়, বড় বিপদে পড়ে সেখানে আছেন তাঁরা। দেশে ফেরার ‘ট্রানজিট’ হিসেবেই মালদ্বীপে থাকতে হচ্ছে তাঁদের। আর এখানেই হাতাহাতিতে জড়িয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার।
আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা দেশে ফেরার অপেক্ষায়। তাঁরা এখন আছেন মালদ্বীপে। মালদ্বীপের এক পানশালায় প্রথমে ঝগড়া, পরে হাতাহাতিতে জড়িয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার। খবরটি প্রকাশ হয়েছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে।
ঘটনাটা অবাকই করেছে। এমনি দেশে ফেরা নিয়ে খেলোয়াড়েরা পড়েছেন বিপাকে। এর মধ্যে এই কাণ্ড! যদিও ওয়ার্নার–স্ল্যাটার দুজনই ঘটনাটি অস্বীকার করেছেন। স্ল্যাটার বলেছেন, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি। আপনারা এসব খবর কোথায় পান? কোনো প্রমাণ ছাড়া যা ইচ্ছে তা লিখে দিতে পারেন না। আমি আর ওয়ার্নার খুবই ভালো বন্ধু।’ স্ল্যাটারের কথাই প্রতিধ্বনিত হয়েছে ওয়ার্নারের কন্ঠে। তিনিও দাবি করেছেন, ‘কিচ্ছু হয়নি!’
এবারের আইপিএলে ধারাভাষ্য প্যানেলে ছিলেন স্ল্যাটার। কদিন আগে দেশে ফিরতে না পেরে টুইটারে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ওয়ার্নারের সময়টাও ভালো যাচ্ছে না। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব আর একাদশে জায়গা—দুটোই হারিয়েছেন। এর মধ্যে আবার দেশে ফেরা নিয়ে জটিলতা। মনে এসবের নেতিবাচক প্রভাব পড়াটা অস্বাভাবিক নয়। আর তাতে অল্পেই মেজাজ হারিয়ে ফেলাও অস্বাভাবিক নয়। স্ল্যাটার–ওয়ার্নার যতই অস্বীকার করুক, কিছু রটলে তো ঘটেই বটে!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
৬ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
৯ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগে