মাত্র ৫২ বছর বয়সে অন্যলোকে চলে গেছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। তবে নিজের কীর্তির জন্য তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। যেমনটি আছেন ক্রিকেটের আরেক কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের হৃদয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পাওয়া মুরালিধরন বলেছেন, ‘আমার চেয়ে ওয়ার্ন ভালো ছিল।’
তর্কাতীতভাবে ক্রিকেটের সেরা দুই স্পিনার ওয়ার্ন ও মুরালিধরন। বোলিংয়ের বৈচিত্র্য তো অবশ্যই, পরিসংখ্যানও তাদের পক্ষে কথা বলে। লেগ স্পিনের জাদুকর ওয়ার্নের চেয়ে অনেক বেশি উইকেট সংখ্যায় এগিয়ে থাকলেও শ্রীলঙ্কান অফ স্পিনার মুরালি জানিয়েছেন, তাঁর চেয়ে ওয়ার্ন অনেক ভালো ছিলেন। ভারতে লিজেন্ডস লিগের দ্বিতীয় সংস্করণে খেলতে এসে এমন সরল স্বীকারোক্তি দিয়েছেন তিনি। টেস্টে ৮০০ উইকেটের মালিক মুরালি বলেছেন, ‘আমি মনে করি সে আমার চেয়ে ভালো। যখন আমি খেলছিলাম, তখন তার দিকে তাকিয়েছিলাম এবং তার থেকে কিছু শিখেছিলাম। আমরা সবাই তাকে মিস করি।’
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে এ বছরের ৪ মার্চ হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট নিয়েছেন তিনি। আর ওয়ানডেতে নিয়েছেন ২৯৩ উইকেট।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে