বড়দিনের পরদিনই রেকর্ড গড়লেন জো রুট। বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৫০ রান করে আউট হওয়ার আগে এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার কীর্তি গড়েছেন ইংলিশ অধিনায়ক।
এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন গ্রায়েম স্মিথকে। এর আগে এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের। ২০০৮ সালে অধিনায়ক হিসেবে ১৬৫৬ রান করেছিলেন স্মিথ। আর রুট এই বছরে এখন পর্যন্ত করেছেন ১৬৮০ রান।
রুট একের পর রেকর্ড গড়লেও ইংল্যান্ডের ছবি বদলায়নি। অ্যাশেজের প্রথম দুই টেস্টে হারের পর বাঁচামরার বক্সিং টেস্টেও শুরুতে হোঁচট খেয়েছে রুটের দল। মেলবোর্নে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি দুই ওপেনার হাসিব হামিদ ও জ্যাক ক্রলি। দিনের দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই ফিরেছেন হামিদ। আরেক ওপেনার জ্যাক ক্রলি ফিরেছেন ১২ রান করে। । দারুণ ছন্দে থাকা ডেভিড মালানও এদিন হতাশ করেছেন।
৬১ রানের মধ্যে প্রথম ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তিনটিই নিয়েছেন প্যাট কামিন্স। সতীর্থদের যাওয়া-আসার মধ্যে ফিফটি তুলে নেন রুট। ফিফটির পর স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রুট। পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো আর বেন স্টোকস লড়াইয়ের ইঙ্গিত দিয়েও বেশি দূর এগোতে পারেননি। দলীয় ১১৫ রানে স্টোকস ফিরছেন ২৫ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১২৫। উইকেটে আছেন জস বাটলার (৩*) আর জনি বেয়ারস্টো (১৮*)।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে