ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের অপেক্ষা ফুরাবে এমনই স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু তাদের সেই স্বপ্নে বাঁধ সাধে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ভারতকে নিস্তব্ধ করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু ফাইনাল বাধা পেরোতে পারেনি তারা। শেষে এসে এভাবে নিজেদের হৃদয় ভেঙে যাওয়ায় নিজেদের সামলিয়ে রাখতে পারেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। মনকে হালকা করতে মাঠেই কেঁদেছেন অনেকে। কোহলির চোখ ছলছল না করলেও পেসার মোহাম্মদ সিরাজ সামলাতে পারেননি নিজেকে। পরে কান্নার সংক্রমণ ছড়িয়ে পড়েছে ড্রেসিংরুমেও।
ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দিতে তাই ড্রেসিংরুমে ছুটে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোহিত-কোহলিদের সান্ত্বনা দেওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। ভিডিওর শুরুতেই কোহলি-রোহিতকে সান্ত্বনা দেন মোদি।
সান্ত্বনা দেওয়ার সময় ভিডিওতে মোদি বলেছেন, ‘টানা ১০ ম্যাচ জিতেছ তোমরা। এমনটা হতেই পারে। দয়া করে হাসো, পুরো দেশ তোমাদের দেখছে। ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করা উচিত।’ পরে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলার পর গুজরাটের ছেলে রবীন্দ্র জাদেজাকে বলেন, ‘এই যে বাবু...।’
জাদেজার সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলার পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামিকে সান্ত্বনা দিয়ে বুকে টেনে নেন মোদি। এরপর শামিকে তিনি বলেন, ‘দুর্দান্ত, শামি। এবার সত্যি অসাধারণ খেলেছ।’
শেষে ভারতীয় দলকে দিল্লিতে নিমন্ত্রণ দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘তোমরা সত্যিকার অর্থেই পরিশ্রম করেছ এবং অসাধারণ খেলেছ। এমনটা হতেই পারে। একসঙ্গে থাকো এবং একে অন্যকে অনুপ্রেরণা দিয়ে যাও। তোমরা দিল্লিতে আসার পর তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আমার পক্ষ থেকে তোমাদের সবার নিমন্ত্রণ রইল।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৩৫ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে