লোকেশ রাহুলের সঙ্গে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ঝগড়া নিয়ে নিয়মিত আলোচনা চলছে। ৮ মে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লক্ষ্ণৌ বিধ্বস্ত হওয়ার পর প্রকাশ্যে বকাঝকা করেন গোয়েঙ্কা। তবে লক্ষ্ণৌ মালিকের সঙ্গে রাহুলের ঝগড়ার বিষয় নিয়ে চিন্তিত নন দলটির সহকারী কোচ ল্যান্স ক্লুজনার।
কলকাতার কাছে ৯৮ রানে হারের পরের ম্যাচে ১০ উইকেটে হেরে যায় লক্ষ্ণৌ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করে হায়দারাবাদ জেতে ৯.৪ ওভারে। তাতে নেট রানরেটে বাজে অবস্থা হয়ে যায় লক্ষ্ণৌর (-০.৭৬৯)। প্লে অফে ওঠার লড়াইয়ে বেশ কোণঠাসা অবস্থায় থেকে লক্ষ্ণৌ আজ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচের আগে গতকাল রাহুল-গোয়েঙ্কার ঝগড়ার বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ক্লুজনার বলেন, ‘দুই ক্রিকেট প্রেমীর মধ্যে এমন বলিষ্ঠ আলোচনা নিয়ে কোনো সমস্যা আমি দেখছি না। আমাদের কাছে এটা শুধু চায়ের কাপে ঝড় তোলার মতো ঘটনা। এমন বলিষ্ঠ আলোচনা আমরা পছন্দ করি। আমার মতে এভাবেই একটা দল ভালো করতে পারে। তাই আমাদের কাছে এটা বড় কোনো কিছু নয়।’
৪৬০ রান করে এবারের আইপিএলে এখনো পর্যন্ত লক্ষ্ণৌর সর্বোচ্চ রানসংগ্রাহক রাহুল। তবে এবার তিনি ব্যাটিং করছেন ১৩৬.০৯ স্ট্রাইকরেটে। এবার যেখানে রানের বন্যা বয়ে যাচ্ছে, সেখানে তাঁর এমন স্ট্রাইকরেট আশানুরূপ নয়। তবে ক্লুজনারের মতে রাহুলকে দলের দায়িত্ব বেশি নিতে হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, প্রত্যেকেরই নিজস্ব খেলার ধরন রয়েছে। কেএলের (রাহুল) ভিন্ন এক ধরন রয়েছে। এটাই তাকে দারুণ খেলোয়াড় বানিয়েছে। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে সে অনেক সম্মানিত। আমার মতে এবারের আইপিএল তার জন্য কঠিন হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। যেটা তাকে তার মতো খেলতে দেয়নি। তার মনে হচ্ছে, তাকেই সবসময় ইনিংস তৈরির দায়িত্ব নিতে হবে।’
আরও পড়ুন:

আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
৩২ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
২ ঘণ্টা আগে
২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে