এ যেন ভিন্ন এক সুনীল গাভাস্কার। কোনো ক্রিকেটার অফফর্মে থাকলে সচরাচর কঠোর সমালোচনা করলেও এবার তিনি কথা বলছেন কোমল সুরে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন গাভাস্কার।
১১৪৬ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি আছেন সবার ওপরে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচে তাঁর স্কোর ১.৬৭ গড় ও ৫৫.৫৫ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৫ রান। বোঝাই যাচ্ছে কোনো ম্যাচেই তিনি এক অঙ্ক পেরোতে পারেননি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো শূন্য রানে আউট হয়েছেন গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে সেটাই কি না মারলেন গোল্ডেন ডাক। সৌরভ নেত্রাভালকারের বল কাট করতে গিয়ে যুক্তরাষ্ট্র উইকেটরক্ষক আন্দ্রিয়েস গাউসের তালুবন্দী হয়েছেন কোহলি।
আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র—তিন ম্যাচ জিতে ভারত ‘এ’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে সুপার এইট। ছন্দে থাকা ভারতের সঙ্গে কোহলির ৫ রান তো মানানসই নয়। ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কোহলিকে নিয়ে গাভাস্কার বলেন, ‘যখন আপনি তিনবার অল্প রানে আউট হচ্ছেন, তার মানে এটা নয় যে সে খারাপ ব্যাটিং করছে। মাঝেমধ্যে আপনি ভালো বল পাবেন। অন্য যেকোনো দিন বল ওয়াইড হতো অথবা স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি হয়ে যেত। আজ (গতকাল) সেটা হয়নি। তার ওপর বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস রাখতে হবে যে আজ হোক বা কাল, তার ভালো ফর্মে আসছে।’
৪০৪২ রান করে রোহিত শর্মার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ৩৭ ফিফটির পাশাপাশি ১ সেঞ্চুরি কোহলি করেছেন ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে। তাঁকে ফর্মে ফেরার টোটকা দিলেন গাভাস্কার, ‘কোনো খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা হচ্ছে ম্যাচ জেতা যখন আপনি দেশের জন্য খেলছেন। বছরের পর বছর ধরে কোহলি ভারতের জন্য দারুণ খেলে যাচ্ছে ও অনেক ম্যাচ জিতিয়েছে। আশা করি, সে এটা বুঝতে হবে। টুর্নামেন্টের তো কেবল শুরু। সুপার এইট, সেমিফাইনাল ও আশা করি ফাইনাল। যা দরকার তা হলো তার ধৈর্য ধরতে হবে ও নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে