
ছয় মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানও ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে সাত মাস পর। মিরপুরে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনবিভাগে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। মিরাজ মিডল অর্ডারে কার্যকরী ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। পেস আক্রমণে গতিতারকা নাহিদ রানার সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী। সাদা বলের ক্রিকেটে তাসকিন নিয়মিত হলেও টেস্টে ১৭ মাস পর ফিরেছেন তাসকিন। আজ মিরপুর টেস্টের আগে সবশেষ ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাসকিন খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটনে ২০২৪ সালের ডিসেম্বরে।
উইকেটরক্ষকের গ্লাভস পরবেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে উইকেট ব্যাটিংবান্ধব মনে হচ্ছে। টসের সময় তিনি বলেন, ‘উইকেটটা বেশ ভালোই মনে হচ্ছে। আপনি যদি শেষ কয়েকটি ম্যাচের দিকে খেয়াল করেন, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে, তাহলে এটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট। এর কৃতিত্ব আমি টমিকেই দেব। আমার মতে পেসাররা ভালো ছন্দে আছে। তাসকিন আহমেদ দলে ফিরেছে। সে অনেক অভিজ্ঞ। নাহিদ রানা ভালো ফর্মে আছে আর ইবাদতও দলে ফিরে এসেছে।’
পাকিস্তান আজ দুই ক্রিকেটারকে অভিষেক করিয়েছে। আব্দুল্লাহ ফজল, আজান আওয়াইস—দুই ক্রিকেটারই টপ অর্ডারে ব্যাটিং করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে আওয়াইসের চার সেঞ্চুরি রয়েছে। টপ অর্ডারে আছেন ইমাম উল হকও। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে মোহাম্মদ রিজওয়ানের হাতে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক) , মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, নাহিদ রানা
পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আব্দুল্লাহ ফজল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, সালমান আলী আগা, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস, নোমান আলী

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৫ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৬ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে