Ajker Patrika

বাংলাদেশ ম্যাচের আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ মে ২০২৬, ২২: ৫২
বাংলাদেশ ম্যাচের আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন বাবর আজম। ছবি: ক্রিকইনফো

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হতে ১২ ঘণ্টাও বাকি নেই। এমন সময়ে দুঃসংবাদ পেল পাকিস্তান। চোটে পড়ায় তারকা ব্যাটার বাবর আজম প্রথম টেস্টে খেলতে পারছেন না।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে বাবরের প্রথম টেস্টের দল থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। পিসিবি বলেছে, ‘বাঁ হাঁটুর চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না বাবর। দলের মেডিকেল প্যানেল বর্তমানে তাঁর শারীরিক অবস্থা যাচাই করে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।’

সদ্য সমাপ্ত পিএসএলে বাবর আজম ছিলেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ৫৮৮ রান করে টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার কীর্তি গড়েছেন। তাঁর দল পেশোয়ার জালমি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। বাবরকে নিয়ে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আশার কথাও শুনিয়েছিলেন আজ মিরপুরে সংবাদ সম্মেলনে। কিন্তু অনুশীলনে চোট বাধিয়ে ফেলেছেন দেখে আগামীকাল খেলতে পারছেন না বাবর।

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমান চক্রে ৫০ শতাংশ সফলতার হার নিয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। আর ১৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আটে বাংলাদেশ।

গত বছর ঘরের মাঠে পাকিস্তান ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করেছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেই সিরিজে ১৩১ রান করেছিলেন বাবর। একটা ফিফটিও ছিল তাঁর। এবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বাবরকে ছাড়াই খেলতে হবে পাকিস্তানকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর রাজি নন, বিজয়ের মুখ্যমন্ত্রিত্বের শপথ আজ হচ্ছে না

রাঙামাটি জেলা পরিষদ: বেপরোয়া নির্বাহী প্রকৌশলী

তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর পিতৃপরিচয়

‘পুশইন’ ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত