
রাঁচিতে আজ যেন রেকর্ড ভাঙা গড়ার খেলা চলছে। সকালে বৈভব সূর্যবংশী ৮৪ বলে ১৯০ রানের তাণ্ডব চালিয়েছেন। ঝোড়ো ইনিংস খেলার পথে ভারতীয়দের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা গড়েছিলেন ঠিকই। তবে তাঁর সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুরে সেই রেকর্ড ভেঙে চুরমার করেছেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি।
বিজয় হাজারে ট্রফির প্লেট লিগ ম্যাচে আজ বিহার খেলছে অরুণাচল প্রদেশের বিপক্ষে। সূর্যবংশী, সাকিব দুজনেই খেলছেন বিহারের হয়ে। রাঁচিতে আজ সকালে ৩৬ বলে সেঞ্চুরি করেন সূর্যবংশী। সূর্যবংশীরটাকে যদি ঝড়ের সঙ্গে তুলনা করা হয়, সাকিবেরটা টর্নেডো, সুনামি বললেও ভুল কিছু হবে না। ৩২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন বিহার অধিনায়ক সাকিব। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেটা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। সূর্যবংশী, সাকিবের তাণ্ডবে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহার ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান করেছে। লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে এটা দলীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে এই কীর্তিটা ছিল তামিলনাড়ুর। বিজয় হাজারে ট্রফির ২০২২-২৩ মৌসুমে অরুণাচল প্রদেশের বিপক্ষে ২ উইকেটে ৫০৬ রান করেছিল।
অরুণাচল প্রদেশের বিপক্ষে আজ বিহারের তিন ক্রিকেটার সেঞ্চুরি করেছেন। ৮৪ বলে ১৬ চার ও ১৫ ছক্কায় সূর্যবংশী করেন ১৯০ রান। ১৪ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি এখন ভারতের এই বাঁহাতি ব্যাটারের। দলের অধিনায়ক, উইকেটরক্ষকের ব্যাট থেকেও এসেছে ঝোড়ো সেঞ্চুরি। ৪০ বলে ১০ চার ও ১২ ছক্কায় সাকিব ১২৮ রান করে অপরাজিত থাকেন। উইকেটরক্ষক ব্যাটার আয়ুশ লোকারুকা করেছেন ১১৬ রান। ৫৬ বলের ইনিংসে ১১ চার ও ৮ ছক্কা মেরেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ৪৯৮ রানের দলীয় ইনিংসের রেকর্ড টা ইংল্যান্ডের। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৮ রান করেছিল ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় ইনিংস।
৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলার পথে সূর্যবংশী পেছনে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্সকে। ৫৪ বলে ১৫০ রান করে লিস্ট ‘এ’ ইতিহাসের দ্রুততম ১৫০ রানের রেকর্ড গড়লেন সূর্যবংশী। এই রেকর্ডটা ১০ বছর অক্ষত রাখতে পেরেছিলেন ডি ভিলিয়ার্স। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে ১৫০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার। সেবার তিনি ৬৬ বলে ১৭ চার ও ৮ ছক্কায় ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন জেক ফ্রেজার ম্যাগার্ক। ২০২৩ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে এই কীর্তি গড়েছিলেন। এখানে ডি ভিলিয়ার্সের আরেক রেকর্ড পেছনে পড়ে গেছে। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। ৩২ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সাকিবুল গনির। ৩৩ ও ৩৫ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ ও পঞ্চম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইশান কিশান ও আনমোলপ্রীত সিংয়ের। ২০২৪ বিজয় হাজারে ট্রফিতে আনমোলপ্রীত পাঞ্জাবের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে করেছিলেন। ২০২৫ বিজয় হাজারে ট্রফিতে ইশান ঝাড়খন্ডের হয়ে কর্ণাটকের বিপক্ষে করেছেন।
৩৬ বলে সেঞ্চুরিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে ষষ্ঠ সূর্যবংশী, কোরি অ্যান্ডারসন ও গ্রাহাম রোজ। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। এর আগে ১৯৯০ সালে ন্যাশনাল ওয়েস্ট মিনিস্টার ব্যাংক ট্রফিতে সমারসেটের হয়ে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন গ্রাহাম রোজ। ৩৫ বছর আগে সেই ম্যাচে রোজের প্রতিপক্ষ ছিল ডেভন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ তিন দলীয় ইনিংস
স্কোর দল প্রতিপক্ষ সাল
৫৭৪/৬ বিহার অরুণাচল প্রদেশ ২০২৫
৫০৬/২ তামিলনাড়ু অরুণাচল প্রদেশ ২০২২
৪৯৮/৪ ইংল্যান্ড নেদারল্যান্ডস ২০২২

আইপিএল বাদে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের কোনো লিগে খেলতে দেওয়া হয় না। রবিচন্দ্রন অশ্বিনের অবশ্য এমন বাধ্যবাধ্যকতা নেই। কারণ, তিনি তো আইপিএল ছেড়ে দিয়েছেন। এবার তিনি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। তাঁর সঙ্গে এক দলে দেখা যাবে পাকিস্তানের পেসার হারিস রউফকে।
২৮ মিনিট আগে
অস্ট্রেলিয়া থেকে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই মিরপুরে বিসিবি কার্যালয়ে বুলবুল।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাসের মতো। এখনো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ টের পাওয়া যাচ্ছে। প্রিয় দলের খেলা দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন মুহূর্তেই মিলেছে এক দুঃসংবাদ। যে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান, সেই স্টেডিয়ামে এক দর্শকের মৃত্যু নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্
২ ঘণ্টা আগে
মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডে এর আগেও অনেকবার বিতর্ক তৈরি করেছেন হার্দিক পান্ডিয়া। কখনো মদ্যপান করে আবার কখনো বান্ধবীদের নিয়ে পার্টি করে খবরের শিরোনাম হয়েছেন। ভারতের তারকা অলরাউন্ডার এবার সমালোচিত হলেন ১৫ কোটি টাকার গাড়ি চালিয়ে।
৩ ঘণ্টা আগে