
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে গতকাল চট্টগ্রামে অনুশীলনের ফাঁকে দারুণ একটা দৃশ্য দেখা গেল। ক্রিকেটপাড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অতিপরিচিত বুলু চন্দ্র ঘোষ ব্যাটিং টেকনিক নিয়ে গভীর আলোচনা করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে! নেহাতই হালকা বিষয়। কিন্তু বাংলাদেশে তো যেকোনো বিষয়ে ‘জ্ঞান’ দেওয়ার লোকের অভাব নেই। খেলায় সেটা আরও বেশি। বুলুও কি সুযোগ বুঝে কোচকে চা খাওয়াতে গিয়ে একটু পরামর্শ দিয়ে এলেন?
সিরিজ জেতার তাড়া বাংলাদেশের। পরামর্শ অনেক থাকতে পারে। তবে ফিল সিমন্স নিশ্চয় সাগরিকায় তাঁর শিষ্যদের জয়ের মন্ত্রই পড়ে দিচ্ছেন। চট্টগ্রামে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল। গত বছর এই মাঠে নিয়মিত টেস্ট ও টি-টোয়েন্টি হলেও ৫০ ওভারের ক্রিকেট ফিরছে দুই বছর পর। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর গত দুই বছর চট্টগ্রামে ৫০ ওভারের ক্রিকেট আর খেলা হয়নি মিরাজদের। গত ডিসেম্বর-জানুয়ারিতে এই ভেন্যুতে বিপিএলের ম্যাচ না হওয়ায় বেশ ভালোই একটা বিরতির পর ক্রিকেট-উৎসব ফিরছে চট্টগ্রামে। যখন ফিরছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চট্টগ্রামেরই সন্তান তামিম ইকবাল।
বাংলাদেশের সিরিজ জয় হতে পারে বিসিবি সভাপতি তামিমের কাছে দারুণ এক উপহার। কিন্তু সেই উপহার পেতে বৈশাখের দাবদাহে স্বাগতিকদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এসেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে যেভাবে বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ড, তাতে কাঠগড়ায় উঠেছিল বাংলাদেশের ব্যাটিং বিভাগ। তবে পরের ম্যাচে নাহিদ রানার আগুনে পুড়ে খাক কিউইরা বোলিংয়ে খুব একটা তোপ দাগতে পারেনি বাংলাদেশের ওপর। দারুণ ছন্দে থাকা তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে বাংলাদেশ অনায়াস এক জয় পেলেও আলোচনায় আসলে রানা।
তরুণ এক্সপ্রেস বোলার নাহিদ রানা মুগ্ধ করে চলেছেন নিয়মিত তাঁর গতির ঝড় আর নিয়ন্ত্রিত বোলিংয়ে। বাংলাদেশের মতো কন্ডিশনে তীব্র গরমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বোলিংয়ে একজন বাংলাদেশি ফাস্ট বোলার তছনছ করে দিচ্ছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ—এ শুধু বিরল দৃশ্যই নয়, চোখেরও চরম প্রশান্তি। মাঠের বাইরে লাজুক হাসি, কথাও বলেন কম। সেই রানা গতির ঝড়, আগুনে বাউন্সার, ভয়ংকর ইয়র্কার আর নিয়ন্ত্রণে নিয়মিত পরীক্ষা নেন প্রতিপক্ষের ব্যাটারদের। ফিট থাকতে পারলে বাংলাদেশ ক্রিকেটকে বড় স্বপ্ন দেখাতে পারেন ‘চাঁপাই এক্সপ্রেস’। ভালো বোলিংয়ের পুরস্কারও পাচ্ছেন তিনি র্যাঙ্কিংয়ে।
গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা। ১০ ম্যাচ খেলা এই পেসার ৬৪তম অবস্থানে উঠে এসেছেন। ব্যক্তিগত এই সাফল্যের সঙ্গে দলীয় সাফল্য যোগ হলে তবেই না দারুণ খেলার সার্থকতা। ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে হলে বাংলাদেশকে এগোতে হবে র্যাঙ্কিংয়ে। আর সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতাটা খুবই জরুরি। সিরিজ নির্ধারণী ম্যাচে উইকেট ভিন্ন হচ্ছে। মিরপুরে বেশ স্পিনসহায়ক উইকেট খেললেও চট্টগ্রামে নিশ্চিত ফ্ল্যাট উইকেট অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ফাস্ট বোলিংয়ের জন্য চট্টগ্রাম খুব একটা অনুকূল নয়। চট্টগ্রামে শেষ চারটি ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করা দল হেরেছে। এই পরিসংখ্যান মাথায় রেখে নিশ্চয় টস করতে নামবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশে হালকা পরিবর্তন আসার আভাস মিলছে। একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজ শেষেই পিএসএলে যাওয়ার কথা অভিজ্ঞ বাঁহাতি এই পেসারের।

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে ১০ মিনিটে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত ৩৫ মিনিটে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। মাঝখানে একটি আত্মঘাতী গোল রহমতগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
৮ ঘণ্টা আগে
৪১৩ রানকে টেস্টে যেকোনো বিচারেই বড় সংগ্রহ বলতে হয়। তার ওপর সবুজ উইকেট হলে তো কথাই নেই। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এই সংগ্রহকেই যেন মামুলি বানিয়ে ফেলছে পাকিস্তান। আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজলের ব্যাটে বাংলাদেশকে দারুণ জবাবই দিচ্ছি সফরকারী দল।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান।
১০ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাতে ভক্তরা বিরক্ত হয়েছে বৈকি। ভুল শটে প্রতিপক্ষের ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেও দিনটা স্মরণীয় হয়ে থাকল এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য। সেটা মাইলফলকের জন্য।
১২ ঘণ্টা আগে