
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হয়ে গেছে। মোস্তাফিজুর রহমানের নাম ওয়ানডে দলেও রয়েছে। কিন্তু একটা ম্যাচও তাঁর মাঠে নামা হয়নি। এমনকি আগামীকাল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তাঁর খেলা নিয়ে রয়েছে সংশয়।
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। তাই টসের ঠিক আগে তাঁকে বাদ দিয়ে শরীফুল ইসলামকে একাদশে নেয় বাংলাদেশ। পুরোপুরি ফিট না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেতেও একাদশের বাইরে ছিলেন মোস্তাফিজ। আজ যখন চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ শন টেইট এলে তাঁর কাছে এসেছে মোস্তাফিজকে নিয়ে প্রশ্ন। উত্তরে পেস বোলিং কোচ বলেন, ‘আমার মতে মোস্তাফিজ শেষ ম্যাচের একাদশে জায়গা পাওয়ার বিবেচনায় রয়েছে। তবে আমি ১০০ ভাগ নিশ্চিত না।’
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলতে এরই মধ্যে বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছেছে। চট্টগ্রামে যাওয়ার পথে বিসিবির ভিডিওতে মোস্তাফিজকে দেখা গেল কার সঙ্গে যেন চোখ টিপে দুষ্টুমি করছেন। আজও অনুশীলনে তিনি কয়েক ওভার বোলিং করেছেন বলে জানিয়েছেন টেইট। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলবেন কি না, সেটা নিশ্চিত করতে পারেননি পেস বোলিং কোচ। সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘আজ সে সম্ভবত ৩-৪ ওভার বোলিং করেছে। আমি জানি না একাদশ বাছাইয়ে তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে যতটা জানি, বোলিংয়ের পরও তার অবস্থা বেশ ভালো ছিল।’
১৭ এপ্রিল প্রথম ওয়ানডেতে ২৬ রানে জিতেছে নিউজিল্যান্ড। ব্যাটারদের ব্যর্থতাতেই মূলত ম্যাচটা হারে বাংলাদেশ। ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। আগামীকাল সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।

সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। অথচ গতকাল প্রথম দিনে প্রথম দুই সেশনে পাকিস্তান যেভাবে খেলছিল, সেটা বজায় থাকলে হতে পারত অন্য কিছু। তবে দল ভালো অবস্থায় থাকায় লিটন দাসকে কৃতিত্ব দিয়েছেন নাহিদ রানা।
১১ ঘণ্টা আগে
ব্যাটারদের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি লেংথের পরিবর্তন করে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন রানা। যার মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে তিনবার আউট করেছেন রানা। তবে বাংলাদেশের আলোচিত গতিতারকাকে ভয় পান না বাবর।
১২ ঘণ্টা আগে
তারকাখ্যাতির বিড়ম্বনা কেমন হয়, সেটা টের পাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, আইপিএলেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। বাজে অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেই দৃষ্টান্তও স্থাপন করছেন তিনি। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কোহলি।
১৩ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং ও বাউন্সারে ব্যাটারদের হরহামেশাই কুপোকাত করেন নাহিদ রানা। আগুনে বোলিংয়ে বিশ্ব ক্রিকেটে হই চই ফেলে দিয়েছেন রানা। বিশ্বের অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে কখনো কোনো বোলার বাউন্সার মারলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের গতিতারকা।
১৪ ঘণ্টা আগে