
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর বিতর্ক-সমালোচনা চলছেই। সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লাহর বলা ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ কথাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গের বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না অ্যাডহক কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ। তাঁর কথা, সমালোচনা থাকবেই।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী দলের ওয়ানডে সিরিজ। সেটি দেখতে আজ বুধবার রাজশাহী স্টেডিয়াম পরিদর্শনে আসেন সাঈদ ইব্রাহিম। দুপুরে স্টেডিয়ামের সভাকক্ষে বসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, নতুন অ্যাডহক কমিটি নিয়ে তৈরি বিতর্ক-প্রসঙ্গে। সাঈদ ইব্রাহিম বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘সমালোচনা থাকবেই।’
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান সাঈদ ইব্রাহিম বলেন, ‘ম্যাচ চলাকালীন নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ভেন্যুতে যদি কেউ অনিরাপদ বোধ করে, এটা কোনোভাবেই কাম্য নয়। এদিকে গুরুত্ব দিয়ে কাজ চলছে। আগে এসএলও হিসেবে বিসিবিতে শুধু পুরুষেরাই নিয়োগ পেতেন। কিন্তু আমরা বিসিবির নিরাপত্তা বিভাগ থেকে পাইলট প্রকল্প হিসেবে নিয়ম চালু করেছি। দেশে বা বিদেশে যে নারীরা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাঁদের আমরা এসএলও হিসেবে নিয়োগ দিচ্ছি। তাঁরা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।’
ঢাকার বাইরের মাঠগুলোর উন্নয়নের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। সাঈদ ইব্রাহিম বলেন, ‘আমাদের শুধু তিনটা মাঠ। ঢাকার মিরপুর, চট্টগ্রাম এবং সিলেটের। কিন্তু ফতুল্লা কিংবা রাজশাহী, কক্সবাজার বা বগুড়ার মাঠকে সেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। আমরা আলোচনা চালিয়ে যাব কোন কোন মাঠকে নেওয়া যায় সে বিষয়ে। যেন আমরা উন্নয়নটা শুরু করতে পারি।’

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে ১০ মিনিটে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত ৩৫ মিনিটে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। মাঝখানে একটি আত্মঘাতী গোল রহমতগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
৭ ঘণ্টা আগে
৪১৩ রানকে টেস্টে যেকোনো বিচারেই বড় সংগ্রহ বলতে হয়। তার ওপর সবুজ উইকেট হলে তো কথাই নেই। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এই সংগ্রহকেই যেন মামুলি বানিয়ে ফেলছে পাকিস্তান। আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজলের ব্যাটে বাংলাদেশকে দারুণ জবাবই দিচ্ছি সফরকারী দল।
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান।
৯ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাতে ভক্তরা বিরক্ত হয়েছে বৈকি। ভুল শটে প্রতিপক্ষের ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেও দিনটা স্মরণীয় হয়ে থাকল এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য। সেটা মাইলফলকের জন্য।
১১ ঘণ্টা আগে