
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে আব্দুল গাফফার সাকলাইনের সুযোগ মিলেছে চমক হিসেবে। সিলেটে লাল বলের বিসিএল খেলার সময়েই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার খবর পেয়েছেন সাকলাইন। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।
দলে জায়গা পাওয়ার খবর শুনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাকলাইন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার নামটা দেখে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক আমাকে একটা সুযোগ দিয়েছেন।’ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের ফোন পেয়েছেন। দিকনির্দেশনা দিয়েছেন লিটন। সাকলাইন বলেন, ‘ক্যাপ্টেন দাদা (লিটন দাস) ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। নির্বাচকও ফোন করেছিলেন।’
খবর পেয়েই প্রথম ফোন করেন মাকে। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। মা ও ভাইয়েরা তাঁকে এগিয়ে নিয়েছেন। সাকলাইন বলেন,‘যেহেতু আমার বাবা নেই, তাই আম্মুকেই প্রথম ফোন করেছিলাম। আম্মুর সঙ্গে কথা হয়েছে।’ মা তাকে সতর্ক করে বলেছেন, বেশি উচ্ছ্বসিত না হতে। লম্বা পথ যেতে হবে। সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
২৮ বছর বয়সী সাকলাইনের উঠে আসার গল্পটা ভিন্ন। টেপ টেনিস ক্রিকেট দিয়ে শুরু। পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ পেরিয়ে ডিপিএলে সুযোগ পান। খেলেছেন বাংলাদেশ ‘এ’ দল ও রাইজিং স্টারস এশিয়া কাপে। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন সাকলাইন।
তাঁকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের ব্যাখ্যা, ‘আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি, সে হয়তো আমাদের সেই অপশনটা হতে পারে । সেই চিন্তাভাবনা থেকেই তাকে দলে নেওয়া।’
তবে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়াটাকে কাজে লাগাতে চান তিনি। বলেন, ‘যেহেতু সুযোগ পেয়েছি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আমার সেরাটা দেওয়ার। আর চেষ্টা করব যাতে দল জেতে এবং আমি ইমপ্যাক্টফুল অবদান রাখতে পারি।’

অপেক্ষার অবসান! কিছুক্ষণ পরই মেক্সিকোর এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এর আগে রয়েছে প্রায় দেড় ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান।গায়িকা শাকিরাও উপস্থিত থাকবেন, খেলোয়াড়দের প্রতি সমর্থন ও শুভকামনা জানাতে আবারও মাঠে ফিরছেন তিনি। তাঁর সঙ্গে যোগ দেবেন গায়িকা ইজে তিনিও।
১ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরে ফুটবল বিশ্বকাপ কাভার করতে এসেও ক্রিকেট পিছু ছাড়েনি! সাকিব আল হাসান যে শহরে গত দুই বছর টানা থাকছেন, সেখানে ক্রিকেট তো এসে পড়বেই বাংলাদেশ থেকে আগত ক্রীড়া সাংবাদিকের কাছে। নিউইয়র্কে সাকিবের সঙ্গে যোগাযোগ হতেই আমন্ত্রণ জানালেন তাঁর লংআইল্যান্ডের বাসার দিকে যাওয়ার।
১ ঘণ্টা আগে
রাইলি মেরেডেথির শর্ট লেংথের বলটা হুক করে ফাইন লেগের উপর দিয়ে মিরপুর শেরেবাংলার গ্যালারিতে পাঠিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। উল্লাসে মেতে উঠল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক এই মুহূর্তের অংশীদার হলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করত
৩ ঘণ্টা আগে
একদিকে বিশ্বকাপ আয়োজন নিয়ে মেতে উঠেছে মেক্সিকো। অন্যদিকে দেশটিতে হচ্ছে একের পর এক বিক্ষোভ সমাবেশের। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় গতকাল রাতে শত শত বিক্ষোভকারী আবারও জড়ো হয়েছেন।
৩ ঘণ্টা আগে