জয়ের রেশ নিয়ে ধর্মশালায় দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতলেও ইংল্যান্ডের কাছে গতকাল ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
ম্যাচে জয়-পরাজয় স্বাভাবিক ব্যাপার হলেও ব্যাটিং পিচে বাংলাদেশের এমন পরাজয়ে কিছু প্রশ্ন উঠেছে। ক্রিকইনফোর ম্যাচ-পরবর্তী আলোচনায় তেমনি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছেন ওয়াসিম জাফর। ক্রীড়া ওয়েবসাইটটির ক্রিকেট বিশ্লেষকের মতে, মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়াটা ছিল অবাক করার মতো ঘটনা।
মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার বিষয়টি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন জাফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই পরামর্শক কোচ বলেছেন, ‘টসের সিদ্ধান্তটা বুঝতে পেরেছি। তারা আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে বোলিং করেছে। মাঠে কিছুটা আদ্রর্তার কথা হয়তো ভেবেছিল। দিনের ম্যাচে আপনিও উইকেটে কিছুটা আর্দ্রতার আশা করতেই পারেন। বাংলাদেশের দুর্দান্ত এক পেস বোলিং আক্রমণ রয়েছে। তাই বুঝতে পেরেছি। তবে রিয়াদকে বাদ দেওয়ায় অবাক হয়েছি। ইংল্যান্ডের একাদশে বেশির ভাগ ব্যাটার ডানহাতি। এমন দলের বিপরীতে অফ স্পিনার একাদশে নিয়েছে তারা। মাঠও ছোট ছিল। এমন সিদ্ধান্তে অবাক হয়েছি।’
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেললেও ব্যাটিং করার সুযোগ পাননি মাহমুদউল্লাহ। গতকাল তো তাঁকে একাদশেই রাখেনি বাংলাদেশ। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া শেখ মেহেদী হাসান অবশ্য ভালোই করেছেন, ৭১ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনি। তবু কৌশলের দিক থেকে মেহেদীকে নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম। ব্যাটিং অর্ডারের পরিবর্তনকেও বাংলাদেশের হারের কারণ হিসেবে দেখছেন ভারতের সাবেক ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে একসময় স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ ছিলেন সতীর্থ। সময়ের পরিক্রমায় এখন মিতালি ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার। তাঁর সাবেক সতীর্থ স্মৃতি ব্যাট হাতে ছুটিয়ে চলেছেন রানের ফুলঝুড়ি। এবার সেই মিতালিকে টপকে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা হয়ে গেল স্মৃতির।
২৭ মিনিট আগে
ইন্টার মায়ামিতে মাতিয়াস গালার্সার যোগদানের খবর শোনা যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। এখন তিনি খেলবেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের সঙ্গে মায়ামিতে। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গালার্সা যোগ দিয়েছেন ধারে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
১৪ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
১৫ ঘণ্টা আগে