
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। অনলাইন-ভিত্তিক প্লাটফর্ম ফ্যানকোডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট ভারতের দর্শক সরাসরি দেখতে পারলেও এবার আর তা হচ্ছে না। ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ করা হলো পিএসএলের।
২০২৫ পিএসএলের প্রথম ১৩ ম্যাচ সম্প্রচার করেছিল ফ্যানকোড। তবে মঙ্গলবার কাশ্মীরে হামলার প্রেক্ষিতে সিদ্ধান্ত বদলেছে অনলাইন-ভিত্তিক এই প্ল্যাটফর্ম। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পেহেলগামে হামলার প্রতিবাদে পিএসএলের আর কোনো ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্যানকোড। এমনকি ফ্যানকোডের সাইট থেকে পিএসএলের আগামী ম্যাচগুলোর তথ্য ও পূর্ববর্তী ম্যাচগুলোর ভিডিও মুছে দেওয়া হয়েছে।
শুধু ফ্যানকোডে সম্প্রচার বন্ধের ধাক্কাই খাচ্ছে না পিএসএল। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির গতকালের এক প্রতিবেদনে তেমন ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় আছেন। প্রকৌশলী, ক্যামেরাম্যান, প্রোডাকশন ম্যানেজারসহ যেসব ভারতীয় আছেন, তাদের বদলে অন্য কাউকে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ এমনকি ইসলামাবাদে গতকাল জাতীয় নিরাপত্তা পরিষদের এক সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব ভারতীয়কে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়তে হবে।
ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগামে মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। নিহতদের জন্য সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীরের মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, দানিশ কানেরিয়াও পোস্ট করেছিলেন।
২০২৫ পিএসএলে গতকাল পর্যন্ত হয়েছে ১৪ ম্যাচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে লাহোর কালান্দার্সকে ৭ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে পেশোয়ার। সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে লাহোর তিনি। রিশাদ-শাহিনদের দলও খেলেছে ৫ ম্যাচ। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। দুইয়ে থাকা করাচি কিংসের পয়েন্ট ৬।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২৯ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে