
মুড়ি-মুড়কির মতো উইকেট তুলে ক্রিকেটের অনেক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রশিদ খান। শুধু তা-ই নয়, বেশ কিছু বিব্রতকর রেকর্ডেও নাম উঠে গেছে আফগান লেগ স্পিনারের, যেখানে গত রাতে রশিদের বাজে রেকর্ডটি এখন হয়ে গেল স্যাম কুকের।
যে রশিদ খানের রেকর্ড কুক ভেঙেছেন, গতকাল দুজনেই খেলেছেন প্রতিপক্ষ হিসেবে। লন্ডনের ওভালে ওভাল ইনভিনসিবলসের প্রতিপক্ষ ছিল ট্রেন্ট রকেটস। রশিদ ও কুক খেলেছেন ওভাল ইনভিনসিবলস ও ট্রেন্ট রকেটসের হয়ে। কুক এক ওভারে খরচ করেন ৩২ রান। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ এটাই এক ওভারে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে এই বাজে রেকর্ডটি ছিল রশিদের। ২০২৪ সালে সাউদার্ন ব্রেভের বিপক্ষে ৫ বলে ৩০ রান খরচ করেছিলেন। সেবার তিনি খেলেছিলেন ট্রেন্ট রকেটসের হয়ে। ‘দ্য হান্ড্রেডে’ মূলত ৫ বলেই ওভার হিসেব করা হয়।
ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে গতকাল ৬৬ থেকে ৭০—এই ৫টি বল করেন কুক। শুরুটা তিনি করেছেন ওয়াইড বলে বাউন্ডারি দিয়ে। পরের বলটিও করেছেন ওয়াইড। ৩ নম্বর বলে গিয়ে প্রথম বৈধ বলটি করেন কুক। এরপর তাঁর ২ বলে ছক্কা ও চার মারেন স্যাম কারান। তার মানে, কুক ২ বলে ১৬ রান খরচ করেন। তখনো বাকি ৩ বল। কুকের পরবর্তী বলটি হলো নো বল এবং সেটাকে ছক্কায় পরিণত করেন কারেন। যেখানে হান্ড্রেডে একটি নো বলকে ধরা হয় ২ রান। ফ্রি হিটেও কুক খেলেন ছক্কা। ৩ বলে ৩০ রান দেওয়া ইংলিশ এই পেসার পরে কোনো বাউন্ডারি হজম করেননি। শেষ দুই বলে দিয়েছেন ২ রান।
ওভালে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওভাল ইনভিনসিবলস অধিনায়ক স্যাম বিলিংস। প্রথমে ব্যাটিং পাওয়া ট্রেন্ট রকেটস ১০০ বলে ৭ উইকেটে করে ১৭১ রান। ইনিংসে সর্বোচ্চ ৭৬ রান করেন জো রুট। ৪১ বলের ইনিংসে মেরেছেন ১১ চার ও ১ ছক্কা। ১৭২ রানের লক্ষ্য তাড়া করে ওভাল ইনভিনসিবলস ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায়। ট্রেন্ট রকেটসের কুক ১৫ বলে ৩৮ রান খরচ করেও কোনো উইকেট পাননি। ওভালের ৬ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন স্যাম কারান। ২৪ বলে ৬ ছক্কা ও ২ চারে করেন ৫৪ রান।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে