
ওয়ানডে ক্যারিয়ারে টানা দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার জিতেছেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তানজিদ হাসান তামিমের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে একাই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। প্রথমবার এককভাবে সিরিজসেরা হওয়ার দিনে এই পেসারের সঙ্গী হয়েছে চোট।
শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ের দিনে সবচেয়ে অবদান নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানের। ১০৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শান্ত। বোলিংয়ে নেমে ৫ উইকেট নিয়ে দলের জয় ত্বরানিত করেন মোস্তাফিজ।
এই দুজনের মতো না হলেও বাংলাদেশের জয়ে রানার অবদানও কম নয়। ১০ ওভারে মাত্র ৩৭ রান দেন; বিনিময়ে তুলে নেন ২ উইকেট। সিরিজ জয়ের দিনে ফিল্ডিং করার সময় বিজ্ঞাপন বোর্ডের পেরেক লেগে ডান হাত ছিলে গেছে তাঁর। তবে রানার হাতের অবস্থা গুরুতর নয়। আজকের পত্রিকাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, রানার হাতে সেলাইয়ের দরকার হয়নি। চোটাক্রান্ত স্থানে ড্রেসিং করে ব্যান্ডেজ করা হয়েছে। আগামীকাল আবারও চিকিৎসকেরা চোটের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করবেন। এই গতি তারকা খুব শিগগিরই বোলিংয়ে ফিরতে পারবেন বলে আশাবাদী দেবাশীষ চৌধুরী।
সিরিজ সেরা হলেও প্রথম ওয়ানডেটা ভালো যায়নি রানার। ১০ ওভারে ৬৫ রান খরচ করেন; বিনিময়ে নেন ১ উইকেট। সে ম্যাচে বাংলাদেশ হেরে যায় ২৬ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জেতানোর পথে ৩২ রানে ৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সব মিলিয়ে ৮ উইকেট নিয়ে সিরিজ শেষ করলেন রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই রানা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নেবেন তিনি। এ জন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশেও খেলা হচ্ছে না এই গতি তারকার।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
১৫ মিনিট আগে
দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
২ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
৪ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে