
বর্তমান সময়ে দেশের ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালের আজকের এই দিনে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন কাটার মাস্টার। দেখতে দেখতেই দেশের জার্সিতে ১১ বছর পর করে দিলেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক যুগ কাটিয়ে তৃপ্ত মোস্তাফিজ।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন মোস্তাফিজের। প্রথম ম্যাচেই দুর্দান্ত সব কাটার এবং স্লোয়ারে বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা দেন। একই বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যাপ পরেন। নিজের খেলা প্রথম দুই ওয়ানডেতেই ৫ বা তাঁর বেশি উইকেট নেন তিনি। তার পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মোস্তাফিজের।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৫ টেস্ট, ১২০ ওয়ানডের পাশাপাশি ১২৬ টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ। বল হাতে নিয়েছেন যথাক্রমে ৩১,১৮৭ এবং ১৫৮ উইকেট। বেশ কিছু রেকর্ড আছে তাঁর নামের পাশে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পথে সবশেষ ওয়ানডেতে ৪৩ রানে ৫ উইকেট নেন মোস্তাফিজ। এ নিয়ে এই সংস্করণে বাঁহাতি পেসারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এই রেকর্ডে মোস্তাফিজের সঙ্গে আছেন ওয়াসিম আকরাম এবং ট্রেন্ট বোল্ট। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট দেওয়ার রেকর্ড কাটার মাস্টারের দখলে।
আন্তর্জাতিক ক্রিকেট দারুণ বোলিংয়ের সুবাদে বিশ্বের নামীদামি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলে বেড়ান মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইএল টি-টোয়েন্টি, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ভাইটালিটি ব্লাস্টে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেট ১১ বছর পূর্তি উপলক্ষে ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ। ক্যাপশনে তারকা পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! গর্বের সঙ্গে এই জার্সি পরে ১১ বছরের পথচলা। এটা ছিল ত্যাগ, আত্মোন্নয়ন আর অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা এক যাত্রা। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি দেশের জন্য সর্বোচ্চটা দিতে পারি এবং আপনাদের সব প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
৪ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে