
আইসিসি ইভেন্টে রূপকথার গল্প লেখা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সাদা বলের ক্রিকেটের টানা তিন ইভেন্টেই আফগানরা করল ‘দৈত্য বধ’। আফগানদের এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ শোয়েব আখতার।
লাহোরে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পায় আফগানিস্তান। আদিল রশিদ যখন শেষ ওভারের পঞ্চম বলে আজমতউল্লাহ ওমরজাইকে তুলে মারেন, তখন টিভির সামনে বসে থাকা শোয়েব আখতার বারবার ক্যাচ শব্দটি উচ্চারণ করেছেন। সীমানার ধারে ইব্রাহিম জাদরান ক্যাচ ধরতেই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম জয়ের আনন্দে ফেটে পড়ে আফগানিস্তানের ডাগআউট। তখনই শোয়েব বলেন, ‘সাবাশ। সাবাশ আফগানিস্তান।’ ‘হাই স্কোরিং থ্রিলার’-এর শেষ মুহূর্ত নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি রিলসে তাঁকে এমনটাই বলতে শোনা গেছে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ক্যাপশন দিয়েছেন, ‘আফগানিস্তানের জন্য বড় ও স্মরণীয় জয়। হৃদয়ই জিতে নিল তারা।’
চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবারের মতো খেলছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা আফগানদের কাছে পরের দুই ম্যাচ হয়ে যায় ‘বাঁচা-মরার লড়াই’। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছে আফগানিস্তান। আইসিসির ওয়ানডে ইভেন্টে নিজেদের সর্বোচ্চ ৩২১ রান করেছে আফগানরা। রানের পাহাড় গড়া আফগানিস্তানের ইনিংসের ১৭৭ রানই করেছেন ইব্রাহিম। যা চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।
রেকর্ড বই তছনছ করে দেওয়া ইব্রাহিমের হাতেই ইংল্যান্ডের শেষ। আদিল রশিদের ক্যাচ ধরার পর সেটা ইব্রাহিম শূন্যে ছুড়ে মারেন। ঠিক তার কিছুক্ষণ পরই তিনি (ইব্রাহিম) হাজির হন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে। ম্যাচসেরা এই আফগান ওপেনার বলেন, ‘দলের জন্য ভালো একটা ক্যাচ ধরার আশা করছিলাম। যখন সেই ক্যাচটা ধরলাম (জয়সূচক ক্যাচ), সেই অনুভূতি ছিল দারুণ। এটা আমার কাছে অনেক কিছু। অনেক কঠোর পরিশ্রম করেছি দেখে নিজের ওপর বিশ্বাস ছিল এবং সেভাবেই ব্যাটিং করতে চেয়েছি। ১৭৭ রানের ইনিংসটি আমার কাছে বিশেষ কিছু।’
ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। লাহোরে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারিয়েছিল আফগানিস্তান। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে ‘রূপকথার গল্পে’র মতো সেমিফাইনালের টিকিট কেটেছিল আফগানিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছিল আফগানিস্তান। এই আফগানরা এরপর টানা দুই ওয়ানডে জিতেছে ইংলিশদের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সবশেষ জয়টা এসেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লিতে ১৬ মাস আগে সেই ম্যাচে আফগানরা জিতেছিল ৬৯ রানে।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এক সময় পাঞ্জাব কিংসেরই ছিল। প্রথম ৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৬টিতেই। হেরেছিল কেবল একটিতেই। কিন্তু প্রথম ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পাঞ্জাব জিততেই ভুলে গেছে। টানা চার ম্যাচ হেরেছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। আজ তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। যে মুম্বাই আইপিএলের প্লে-অফের
২ মিনিট আগে
৩৭ বছর পেরিয়ে গেছেন বিরাট কোহলি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি সংস্করণ থেকে অবসর নিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের সায়াহ্নে এলেও তাঁর ক্ষুধা এখনো কমেনি। মাঠে যতক্ষণ থাকেন, ততক্ষণ তাঁর ভেতরে দেখা যায় এক ক্ষুধার্ত সিংহকে।
৩০ মিনিট আগে
২০২৫-২৬ মৌসুমের লিগ ওয়ানের শিরোপায় এক হাত প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আগেই দিয়ে রেখেছিল। গত রাতে লেঁসের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন—এমন সমীকরণ ছিল পিএসজির। কিন্তু লুইস এনরিকের দল জিতেই লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে।
১ ঘণ্টা আগে
জয় একরকম নিশ্চিত হয়েই গিয়েছিল। লিওনেল মেসির হ্যাটট্রিকটা হয় কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। গোল করার পর হ্যাটট্রিকের উল্লাসও করেন তিনি। কিন্তু শেষ মুহূর্তের গোলটা সিনসিনাটির আত্মঘাতী গোল ছিল বলে তা আর সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে