দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিংসটন ওভালে লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে হবে।
ওয়েস্ট ইন্ডিজ দলের একজন কর্মীর করোনা পজিটিভ হওয়ায় দ্বিতীয় ওয়ানডে স্থগিত হয়েছিল। সংশয় জেগেছিল পুরো সিরিজ নিয়েই। পরে দুই দলের খেলোয়াড়-কোচিং স্টাফ মিলিয়ে মোট ১৫২ জনের করোনা নেগেটিভ আসায় সিরিজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডে হয় আজ।
লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে বেশ বেগই পেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ৭২ রানের মধ্যে ক্যারিবিয়ানদের পাঁচ ব্যাটসম্যান ফিরে যান ড্রেসিংরুমে। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন অলরাউন্ডার জেসন হোল্ডার আর বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। জয় থেকে ২৭ রান দূরে থাকতে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হন হোল্ডার। আউট হওয়ার আগে পুরানের সঙ্গে ৯৩ রানের ম্যাচজয়ী জুটিতে পাঁচ চার আর এক ছক্কায় ৫২ রান করেন তিনি।
আলজারি জোসেফকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন পুরান। ৭৫ বলে দুটি করে চার আর ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন পুরান। ম্যাচ সেরাও হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এর আগে স্থগিত হওয়া ম্যাচের টস অনুযায়ী, প্রথম ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দারুণ আঁটসাঁট বোলিংয়ে ৪৫ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারায় পাঁচ উইকেট। দলের রান ১০০ পার হওয়ার আগে লেগ স্পিনার হেইডেন ওয়ালশের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্টার্ক (১৯)। এরপর অস্ট্রেলিয়ার স্কোর যে ১৯১ হয়েছে, তার কৃতিত্ব লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের। ম্যাথু ওয়েড (৩৬), অ্যাডাম জাম্পা (৩৬) এবং দশ নম্বর ব্যাটসম্যান ওয়েস আগার ৩৬ বলে করেন ৪১ রান। ওয়েস্ট ইন্ডিজ পেসার জোসেফ আর বাঁহাতি স্পিনার আকিল হোসেন তিনটি করে উইকেট নেন।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে