
জিম্বাবুয়েকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। আজ হারারেতে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ৭৪ রানে জিতেছে আজিজুল হাকিমের দল।
২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে এসে জিম্বাবুয়ে যুব দলের অধিনায়ক সিমবারাশে মুদজেঙ্গেরেরে ৭০ এবং শেলটন মাজভিতোরেরা অপরাজিত ৪২ রান করলেও ৪৮. ৪ ওভারে ১৭৯ রানে অলআউট জিম্বাবুয়ে। এই জয়ে সুপার সিক্স পর্বের ২ নম্বর গ্রুপে চারে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এর আগে প্রথমে ব্যাট করে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটির সুবাদে ৯ উইকেটে ১৫৩ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০ রানে ওপেনার রিফাত বেগ (১৫) আউট হয়ে গেলে উইকেটে আসেন আজিজুল। দলীয় সেঞ্চুরির আগে আরেক ওপেনার জাওয়াদ আবরার (২৫) ও কালাম সিদ্দিকিও (৮) বিদায় নেন। দলীয় ৮০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর রিজান হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন আজিজুল হাকিম। ৬টি চারে ৮৭ বলে ৫৯ রান করেন অধিনায়ক। ৪টি চার ও ১টি ছয়ে ৬৮ বলে ৪৭ রান করে আউট হন রিজান। শেষ দিকে ১৩ বলে অপরাজিত ২৩ রান করে দলীয় স্কোর আড়াই শ পেরোনো অবদান রাখেন দশে নামা আল ফাহাদ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে