
অস্ট্রেলিয়ার মাঠে এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ নারী দল। অবশেষে সে অপেক্ষা ফুরাচ্ছে তাদের। আগামী অক্টোবরে তাসমান পাড়ের দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিরা।
আজ ২০২৬-২৭ মৌসুমে নিজেদের মাঠে পুরুষ এবং নারী দলের সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই সময়টাতে নিজেদের মাঠে দুটি সিরিজ খেলবে অজি মেয়েরা; বাকি সিরিজটাতে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রথমে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল।
প্রথমে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ৯ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া নারী দল। সিরিজের বাকি ওয়ানডে দুটি হবে ১১ এবং ১৪ অক্টোবর। এরপর ১৮,২০ এবং ২২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের মেয়েদের সঙ্গেও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।
এর আগে মাত্র একবারই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া নারী দল। ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার সব ম্যাচই জেতে সফরকারীরা। বাংলাদেশ দলেরও মাত্র একবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশটিতে গিয়েছিল তারা। সেবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ।
জ্যোতিদের আগে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ পুরুষ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে নাজমুল হোসেন শান্তরা। এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলার অপেক্ষা ফুরাবে দলটির। এর আগে সবশেষ ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে দেশটিতে সাদা পোশাকের ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেবার দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারী দল।
| তারিখ | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|
| ৯ অক্টোবর | প্রথম ওয়ানডে | অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন | সকাল ৯টা ৫০ মিনিট |
| ১১ অক্টোবর | দ্বিতীয় ওয়ানডে | অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন | সকাল ৯টা ৫০ মিনিট |
| ১৪ অক্টোবর | তৃতীয় ওয়ানডে | অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন | সকাল ৯টা ৫০ মিনিট |
| ১৮ অক্টোবর | প্রথম টি-টোয়েন্টি | নর্থ সিডনি ওভাল | বিকেল ৩টা ১৫ মিনিট |
| ২০ অক্টোবর | দ্বিতীয় টি-টোয়েন্টি | নর্থ সিডনি ওভাল | বিকেল ৩টা ১৫ মিনিট |
| ২২ অক্টোবর | তৃতীয় টি-টোয়েন্টি | নর্থ সিডনি ওভাল | বিকেল ৩টা ১৫ মিনিট |

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
২৮ মিনিট আগে
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।
৪৩ মিনিট আগে
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।
৪ ঘণ্টা আগে