১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রস টেলর। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে বর্ণময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টেলর। বিদায়ী ম্যাচের আগে আজ ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই কিউই অধিনায়ক। তাঁর কথাবার্তার অনেকটা অংশজুড়ে থাকল বাংলাদেশ।
ক্যারিয়ারজুড়ে নিউজিল্যান্ডে বাংলাদেশকে খাবি খেতে দেখেছেন টেলর। তবে মাউন্ট মঙ্গানুইয়ে এক অন্য বাংলাদেশকে দেখেন। নিজেদের হার ছাপিয়ে টেস্ট ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই বাংলাদেশকেই প্রয়োজন বলে মনে করেন ৩৭ বছর বয়সী টেলর। তাঁর মতে, ‘নিরপেক্ষভাবে দেখলে এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা ওদের কাছে উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’
নিউজিল্যান্ড সফরের আগে সাম্প্রতিক সময়ে টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুই টেস্ট সে হিসেবে অনন্য এক অর্জন হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে অন্য এক মাত্রা যোগ করবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেলরও মানছেন সেটা, ‘এই জয় থেকে ওরা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছর নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৪ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৫ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৫ ঘণ্টা আগে