Ajker Patrika

নিজেদের দুর্ভাগা ভাবছে পাকিস্তান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নিজেদের দুর্ভাগা ভাবছে পাকিস্তান
প্রথম দিন পাকিস্তানের প্রাপ্তি ৪ উইকেট। ছবি: বিসিবি

স্বাগতিক হওয়ায় বাংলাদেশের হয়ে কে সংবাদ সম্মেলনে আসেন, সেদিকেই বেশি নজর ছিল সাংবাদিকদের। স্থানীয় সাংবাদিকদের অপেক্ষা বাড়িয়ে সবার আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মোহাম্মদ আব্বাস। ৫ মিনিট ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পিছিয়ে থাকায় ভাগ্যকে দায়ী করেছেন এই পেসার।

আব্বাস বলেন, ‘আমার মনে হয় না যে আজকের দিনটা হতাশাজনক ছিল। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। কখনো আমরা খুব ভালো বল করিনি আবার কখনো বেশ ভালো বল করেছি। আমরা কিছুটা দুর্ভাগাও ছিলাম। পুরো দিন জুড়েই কিছু বল ব্যাটে লেগেছে আবার কিছু বল মিস হয়েছে। আমার মনে হয় এটি একটি খুব ভালো ক্রিকেট পিচ ছিল এবং নতুন বল এখন আমাদের হাতে আছে। আমরা কালকে সকালে আবার ফিরে আসব এবং তাড়াতাড়ি কিছু উইকেট নিয়ে যত দ্রুত সম্ভব ম্যাচ শেষ করার চেষ্টা করব।’

টস জিতে আগে ফিল্ডিং নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০১ রান। প্রথম দিন দাপট দেখাতে না পারলেও এই সিদ্ধান্তকে ভুল মনে করছেন না আব্বাস, ‘আমাদের বোলিং ভালো হয়েছে কিন্তু কিছু কিছু সময় নতুন বল হালকা বাইরে বেরিয়ে যাচ্ছিল। সামগ্রিকভাবে বলতে গেলে, অনেক বল মিসও হয়েছে। ভাগ্য সহায় থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। আর ওরা ভালো খেলেছেও। আমার মনে হয় এই পিচে যেই টস জিততো, সেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিতো। এটা ক্রিকেট, এখানে কখনও ভাগ্য আপনার পক্ষে থাকে আবার কখনও ওদের পক্ষে। পিচের নিচে বেশ শুকনো এবং ঘাসও আছে।’

হতাশ না হয়ে দ্বিতীয় নিজেদের কাজটা করে যেতে চান আব্বাস, ‘চারটি উইকেট পড়েছে এবং আমাদের হাতে নতুন বল আছে। কালকে সকালে এসে আমাদের প্রথম লক্ষ্য হবে ওদের যত দ্রুত সম্ভব আউট করা এবং আমাদের ব্যাটিংয়ে বড় স্কোর করা। যাদের অভিষেক হয়েছে তারা ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো পারফর্ম করে এখানে এসেছে। বাবরের না থাকাটা অবশ্যই আমাদের জন্য ক্ষতি, তবে আমাদের বাকি খেলোয়াড়রা ফর্মে আছে এবং আশা করছি আমরা একটি ভালো স্কোর করতে পারব।’

শুরুতে বাংলাদেশকে চেপে ধরেছিল পাকিস্তান। ৩১ রানেই স্বাগতিকদের ২ উইকেট তুলে নেয়। এরপর তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ১৭০ রানের জুটি গড়ে দৃশ্যপট বদলে দেন নাজমুল শান্ত। আউট হওয়ার আগে খেলেন ১০১ রানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ককে নিয়ে আব্বাস বলেন, ‘আমরা সবকিছুই করার চেষ্টা করেছি, তবে আমাদের তাকে (শান্ত) কৃতিত্ব দিতেই হবে। সে খুব ভালো ক্রিকেট খেলেছে। আমি যখন বোলিং করছিলাম, তখন কিছু বল মিস হচ্ছিল। তবে হ্যাঁ, আমাদের তাকে কৃতিত্ব দিতেই হবে, সে আসলেই খুব ভালো খেলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগ-বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের পর সরকারি কর্মচারীর আত্মহত্যা

এমএলএ বাগিয়ে সরকার গঠনের চেষ্টা বিরোধীদের, বিজয়ের দলের বিধায়কদের গণপদত্যাগের হুমকি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী: শুভেন্দু প্রায় নিশ্চিত, পেতে পারেন দুই ডেপুটি

র‍্যাবের তালিকা: খুলনায় ৩৩ চাঁদাবাজ-সন্ত্রাসী

সড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত