কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি। একের পর এক পুরস্কারও পেয়ে চলেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ক্যাবিনেটে পুরস্কার আরও বাড়বে বলে মনে করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
২০২৩ এর ব্যালন ডি’অরে মনোনয়ন পাওয়া ৩০ ফুটবলারের নাম ঘোষণা করা হয় গত ৬ সেপ্টেম্বর। তাঁদের মধ্যে আছেন মেসি, মার্তিনেজ, আর্লিং হালান্ড, করিম বেনজেমা, হুলিয়ান আলভারেজ, কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলারদের। তবে ব্যালন ডি অর পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মেসি ও হালান্ডের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলেই অনেকে মনে করেন। গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন এই দুই তারকা ফুটবলার। গত বছর লুসাইলে অধরা বিশ্বকাপ জেতেন মেসি। একই সঙ্গে জেতেন গোল্ডেন বলের পুরস্কার। এরপর এ বছর জিতেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিগ ওয়ান শিরোপা। আর হালান্ড ম্যানচেস্টার সিটিতে গত মৌসুমে এসে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-সিটির জার্সিতে জেতেন ট্রেবল। ম্যান সিটিরও তা প্রথম ট্রেবল।
অন্যদিকে কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেছেন মার্তিনেজ। কাতার বিশ্বকাপে অতন্দ্র প্রহরীর মতো আর্জেন্টিনার দুর্গ সামলেছেন তিনি। তাছাড়া প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতেছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—এই চারটি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। তবে কে জিতবেন ব্যালন ডি’অর, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক বলেন, মার্তিনেজ বলেন, ‘আমরা জানি, কে ব্যালন ডি’অর জিতবেন। আমার সতীর্থ মেসি। সেটা আমার জন্য খুবই গর্বের হবে।’
২০২২ ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা। আর মেসি সর্বশেষ জিতেছেন ২০২১ ব্যালন ডি’অর। সর্বোচ্চ ৭টি ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। পাঁচবার জিতে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে জড়াতে চান সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় এমনটাই জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার। দেশের উন্নয়নে অবদান রাখতেই রাজনীতিতে জড়াতে চান তিনি।
৪০ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ যাচ্ছেন দিল্লিতে। তাঁর এই সফরটি শুধু বাংলাদেশ-ভারতের টেকসই রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্র তৈরির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে ক্রীড়াঙ্গনও, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
১৩ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
১৪ ঘণ্টা আগে