
ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে জড়াতে চান সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় এমনটাই জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার। দেশের উন্নয়নে অবদান রাখতেই রাজনীতিতে জড়াতে চান তিনি।
আপাতত সাকিবের পুরো মনোযোগ ক্রিকেটে। এখনো দেশের হয়ে খেলতে চান তিনি। দেশের জার্সিতেই ক্রিকেট ক্যারিয়ার শেষ করার ইচ্ছা সাবেক অধিনায়কের। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’
রাজনীতিতে সাকিবের অভিষেক হয়েছে আরও আগেই। ২০২৪ এর জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন। গণঅভ্যুত্থানের পর আর দেশে ফেরা হয়নি তাঁর। আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ায় বেশ কিছু মামলা হয়েছে সাকিবের নামে। মূলত এই কারণেই লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তিনি।
সাকিব আরও যোগ করেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়। আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

২০২৬ বিশ্বকাপের সেরা ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সামনে শুধু প্রতিপক্ষের চ্যালেঞ্জই নয়, বাড়তি দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে মায়ামির বৈরী আবহাওয়া। প্রচণ্ড গরমে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২০ মিনিট আগে
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না লিওনেল মেসি, সংবাদ সম্মেলনেই এই তথ্য দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে তারকা ফরোয়ার্ড কেন শুরুর একাদশে থাকবেন না, সে বিষয়ে তখন সাংবাদিকদের কিছু জানাননি তিনি। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মেসির শুরুর একাদশে না থাকার কারণ জান
১ ঘণ্টা আগে
ফুটবল জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। ঠিক সেই সময় জিম্বাবুয়ে সফরে গেছে নামজুল হোসেন শান্তরা। আফ্রিকান দেশটিতে বাংলাদেশের মাঠের লড়াই শুরু হয়েছে একমাত্র টেস্ট দিয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেছেন স্বাগতিকদের অধিনায়ক রিচার্ড এনগারাভা। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। ফিল্ডিং করছে তাঁর দল।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার গল্প আরও আগেই জেনেছেন লাতিন আমেরিকার দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলাররাও। বিশেষ করে কাতার বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে দুই দেশের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। এমিলিয়ানো মার্তিনেস যেন সে ভালোবাসারই বহিঃপ্রকাশ...
২ ঘণ্টা আগে