এবারের এশিয়া কাপ নিয়ে আলোচনা ক্রমশ দীর্ঘতর হচ্ছে। ভেন্যু-সংক্রান্ত জটিলতা নিরসনে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করা হলেও পরে আবহাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবহাওয়া নিয়ে আপত্তি জানানোকে ‘খোঁড়া যুক্তি’ মনে করছেন শহীদ আফ্রিদি।
এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে, যা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। মে মাসে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গরম আবহাওয়ায় আমিরাতে খেলতে রাজি না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এবারও এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরে এবং সে সময় সেখানে থাকে প্রচণ্ড গরম। আবহাওয়া নিয়ে অজুহাত দেওয়া মানতে পারছেন না আফ্রিদি। স্থানীয় এক টিভি চ্যানেলকে পাকিস্তানের লেগস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের আবহাওয়ার ওপর নির্ভর করে খেললে চলে না। শারজায় সকাল ১০টায় আমরা ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের কাছাকাছি যাওয়ার সময় আমাদের খুব ক্লান্ত লেগেছিল। খুব গরম ছিল তখন। এমনটা হবেই। একই সঙ্গে তাতে আপনার ফিটনেস লেভেল কেমন তা বোঝা যাবে। আমিরাতে প্রচণ্ড গরম, এভাবে বলে তো অজুহাত দেওয়াই যায়।’
২০২৩ এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। নিরাপত্তাসংক্রান্ত জটিলতায় ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হচ্ছে না। তাতে মুখোমুখি দাঁড়িয়ে যায় বিসিসিআই ও পিসিবি। পাকিস্তানও ভারতে ২০২৩ বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। আর গত ২৭ মে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় জয় শাহ জানিয়েছিলেন যে এসিসি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে এশিয়া কাপের ভেন্যুর। ২০২২-এর মতো এবারের এশিয়া কাপও হবে ছয় দলের। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল। এবারই প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পেয়েছে নেপাল।
আরও পড়ুন:
অন্য দলও পাকিস্তানে আসতে ভয় পাবে, বলছেন আসিফ
এসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
পাকিস্তানের প্রস্তাবে কিছুতেই রাজি নয় ভারত
পরশু কি এশিয়া কাপের সমাধান
শর্ত সাপেক্ষে এশিয়া কাপের হাইব্রিড মডেল মেনে নেবে ভারতীয় বোর্ড
এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের পরের সভায়
‘বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান’
পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে চান পিসিবি চেয়ারম্যান
আমিরাতে এশিয়া কাপ খেলতে আপত্তি বিসিবির
এশিয়া কাপ নিশ্চিত করে নেপালের ইতিহাস
‘হাইব্রিড’ দ্বন্দ্বে অনিশ্চয়তায় এশিয়া কাপ

লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২৪ মিনিট আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১০ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পর ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হওয়ায় পিচের আচরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে