নিজেদের দেশেই এশিয়া কাপ আয়োজন করতে যখন সব রকম চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ঠিক তখনই ভিন্ন কথা শোনালেন মোহাম্মদ আসিফ। পাকিস্তানের সাবেক পেসারের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর দেশে আসতে যে কোনো দলই ভয় পাবে।
‘দ্য টুয়েলভ ম্যান’ নামে একটি ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন আসিফ। পাকিস্তানের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৬৫ উইকেটের মালিক বলেছেন, ‘মনে করি না পাকিস্তানে এশিয়া কাপ হবে। কারণ, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। এখানে আসতে যেকোনো দলই কিছুটা ভয় পাবে। তাই আমার ধারণা, এশিয়া কাপ শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে হতে পারে।’
এশিয়া কাপ নিয়ে সবার আগে ভিন্নমত পোষণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের বক্তব্য, পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা খেলতে যাবে না। আর ভারতের না আসা মানে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই কম। তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছিল পিসিবি। ভারত-পাকিস্তানের ম্যাচগুলো অন্য কোথাও হবে আর বাকি টুর্নামেন্ট পাকিস্তানে। কিন্তু এতেও সাড়া দেয়নি ভারত।
এমন কঠিন সময়েই নিজ দেশ সম্পর্কে মন্তব্য করে বসেছেন আসিফ। পিসিবি যখন দেশেই টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে একের পর এক নতুন প্রস্তাব দিচ্ছে, তখন তাঁর এই মন্তব্য বোর্ডসহ অন্যরা কীভাবে দেখবেন সেটাই এখন দেখার বিষয়।

‘আই অ্যাম ব্যাক’—ক্রিস্টিয়ানো রোনালদো ফিরে এসেছেন। উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করার পর টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে রীতিমতো গর্জে ওঠেন রোনালদো। কদিন ধরে যাঁরা বলছিলেন, ‘পর্তুগালের সমস্যার নাম রোনালদো’, তাঁদের উদ্দেশেই ছিল সিআর সেভেনের এই কড়া বার্তা।
৩৩ মিনিট আগে
বাংলাদেশের ফুটবল সমর্থকেরা নিশ্চিত ভোর চারটার কথা চিন্তা করে নিজেদের মোবাইল-ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন। ঘটনাটা নিশ্চয়ই সবার জানা। কারণ, মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড। ম্যাচ শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন নেইমারের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে...
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি ইরান। তবে মাঠের বাইরের এক লড়াইয়ে আপাতত জিতে গেছে দলটি। দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পর শেষ পর্যন্ত ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
এমন সৌভাগ্যবান খেলোয়াড় কতজনই-বা হতে পারেন, যাঁর জন্মদিন পড়ে ফুটবল বিশ্বকাপের সময়। বলা হচ্ছে লিওনেল মেসির কথা। আজ আর্জেন্টাইন ফরোয়ার্ড ৩৯ বছর পূর্ণ করেছেন। শুভ জন্মদিন মেসি—সামাজিক যোগাযোগমাধ্যমে আজ চোখ পড়তেই এই পোস্ট দেখা যাচ্ছে অহরহ।
৪ ঘণ্টা আগে