এশিয়া কাপ আয়োজন নিয়ে কাটছে না ধোঁয়াশা। পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভেন্যু নিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই। এবার জানা গেল, এশিয়া কাপ আয়োজন নিয়ে সমস্যার সমাধান হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভায়।
২৭ মে হবে বিসিসিআইয়ের সাধারণ সভা (এসজিএম)। ইনসাইড স্পোর্ট জানিয়েছে, এশিয়া কাপ আয়োজন নিয়ে অচলাবস্থার সমাধান হতে পারে এই সভায়। এশিয়া কাপের ভেন্যুর কথাও জানা যেতে পারে, যেখানে পিসিবি ভারতকে এক ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছিল—আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে যেমন: সংযুক্ত আরব আমিরাত। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইড স্পোর্টসকে এ ব্যাপারে বলেন, ‘আমি এখনো এই প্রস্তাব দেখিনি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটুও নড়ব না। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট হোক, এটাই চাওয়া। তবে তা সংযুক্ত আরব আমিরাত নয়। সেখানে যে পরিমাণ গরম, তাতে চোটের আশঙ্কা থাকে। আমরা কোনো ঝুঁকি নেব না। টুর্নামেন্ট আয়োজনের জন্য শ্রীলঙ্কা সবচেয়ে ভালো। এখন পর্যন্ত আমরা বয়কটের সিদ্ধান্ত নিইনি। আগে পরিস্থিতি বুঝে তারপর সিদ্ধান্ত নেব।’
এ সভায় চূড়ান্ত হতে পারে ২০২৩ বিশ্বকাপের সূচিও। কয়েক মাস আগে জানা গিয়েছিল, টুর্নামেন্ট শুরু হতে পারে ৫ অক্টোবর এবং ফাইনাল ১৯ নভেম্বর। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। ২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে হবে ৪৮ ম্যাচ। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২টি স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে বিসিসিআই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও এই তালিকায় আছে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই।

লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২২ মিনিট আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১০ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পর ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হওয়ায় পিচের আচরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে