
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে সমালোচনা চলছিল। টি-টোয়েন্টিতে যেখানে হরহামেশাই ২০০ বা তার বেশি রান হয়, এ সপ্তাহের রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল ১৬৩ রান। তিন দিন পর আজ ভিন্ন ভেন্যুতে খেলতে নেমে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ওমানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।
৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল। পাল্লেকেলেতে আজ আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা যখন ২২৫ রান করে ফেলে, ম্যাচের ফল সেখানে অনেকটাই নির্ধারিত হয়ে যায়। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ওমান হেরে যায় ১০৫ রানে।দুই ম্যাচ হেরে বিশ্বকাপে সুপার এইটে ওঠার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে।
২২৬ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৫.৫ ওভারে ৩ উইকেটে ৩৬ রানে পরিণত হয় ওমান। চতুর্থ উইকেটে মোহাম্মদ নাদিম ও ওয়াসিম আলি ৩৬ বলে ৪২ রানের জুটি গড়েন। ১২তম ওভারের পঞ্চম বলে ওয়াসিমকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহিশ তিকশানা।
২০ বলে ২৭ রান করা ওয়াসিমের বিদায়ে ওমানের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৪ উইকেটে ৭৮ রান। তিনি আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২০ রান করেছে দলটি। চার নম্বরে নামা নাদিম ৫৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ও তিকশানা দুটি করে উইকেট নিয়েছেন। তিকশানা ৪ ওভারে খরচ করেন ১১ রান।
পাল্লেকেলেতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওমানের অধিনায়ক যতিন্দর সিং। আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রান করেছে শ্রীলঙ্কা। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেছেন কুশল মেন্ডিস। ৪৫ বলের ইনিংসে ৭ চার মেরেছেন। ৬০ ও ৫০ রান করেছেন পবন রত্নায়েকে ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যাঁর মধ্যে লঙ্কান অধিনায়ক ২০ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন ৫০ রান। ওমানের জিতেন রামানাদি ৪ ওভারে ৪১ রানে নিয়েছেন ২ উইকেট।
২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। আজ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়ের কীর্তি গড়ল লঙ্কানরা। সর্বোচ্চ ১৭২ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা ১৯ বছর আগে। জোহানেসবার্গে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দেওয়া ২৬১ রানের লক্ষ্যে নেমে ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল কেনিয়া।

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই ভিডিওর ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলেছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর একটা অস্বস্তির মধ্যেই বোর্ড পরিচালনা করতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা, যা বিসিবি সভাপতি হিসেবে চাপ বাড়িয়ে দিয়েছে তাঁর ওপর। চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর কথাই ধরা যাক। বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা নিয়ে বিব্রত
১ ঘণ্টা আগে
সব ধরনের অনিশ্চয়তা, শঙ্কা ছাপিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) চেয়েছে, উপমহাদেশের বোর্ড প্রধানেরা যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে উপভোগ করেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
৪ ঘণ্টা আগে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ ছিল রোমাঞ্চে ভরপুর। ডাবল সুপার ওভারের ম্যাচটিতে প্রাণপণে লড়েও হেরে গিয়েছে আফগানরা। হারের পর আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবিকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জরিমানার পাশাপাশি জুটেছে ডিমেরিট
৪ ঘণ্টা আগে