বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২১ আগস্ট। এক মাস আগে থেকেই সিরিজটি নিয়ে ভাবনা-চিন্তা করছে পাকিস্তান। কে খেলবেন, কে খেলবেন না—এসব ব্যাপারে এখনই চলছে আলাপ-আলোচনা।
হঠাৎ করেই আলোচনা চলছে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে। বাংলাদেশ সিরিজে তাঁকে না-ও বিবেচনা করতে পারে—পাকিস্তানের ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানে এমন সংবাদ প্রচারিত হয়েছে পরশু রাতে। কারণ পিসিবি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। তবে পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলেস্পির কথায় অবশ্য বোঝা যাচ্ছে ভিন্ন কিছু। করাচিতে সংবাদমাধ্যমকে গতকাল গিলেস্পি বলেন, ‘বাংলাদেশ টেস্ট সিরিজ শাহিন মিস করতে পারে। কারণ সে বাবা হতে যাচ্ছে। আমরা তাকে আরও বিশ্রাম দিতে পারব, যদি সে তার স্ত্রীর পাশে সেই পর্যন্ত (বাংলাদেশ সিরিজ) থাকতে চায়।’
ফর্মটা গত কয়েক মাস ধরে কথা বলছে না বাবর আজমের পক্ষে। তার ওপর সদ্য সমাপ্ত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবি হয়েছে। বাবর-নাসিম শাহসহ স্বাভাবিকভাবেই পাকিস্তানের সব ক্রিকেটারের ভেতরে হতাশা কাজ করছে। দলের হতাশাজনক পরিস্থিতিতে শিষ্যদের পাশে দাঁড়ালেন গিলেস্পি, ‘লাহোরে বাবর আজম ও নাসিম শাহর সঙ্গে আমার কথা হয়েছে। বাবরকে বলেছি স্বাধীনতা নিয়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে।’
তিন সংস্করণেই গত কয়েক বছর খেলছেন শাহিন ও নাসিম। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তারা বেশ পরিচিত মুখ। টানা ধকল অনেক সময় তারা সামলাতে পারেন না। চোটে পড়ে মেজর ইভেন্টগুলো মিস করেন তাঁরা। পাকিস্তানের দুই গুরুত্বপূর্ণ পেসার যেন চোটের সমস্যা কাটিয়ে উঠতে পারেন, সেই উপায় বাতলে দেন গিলেস্পি, ‘শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ সব সংস্করণেই খেলে। এমনকি তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলে। তারা সব ম্যাচ খেলতে পারবে না। কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদের বিশ্রাম দেওয়ার চিন্তা করছি।’
গিলেস্পির কথায় শাহিনকে নিয়ে বেশি দুশ্চিন্তার কথা ফুটে উঠেছে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার বলেন, ‘শাহিন গত এক বছরে মিচেল স্টার্কের চেয়ে তিন গুণ বেশি বোলিং করেছে। ওয়ার্কলোড সামলে সে (শাহিন) উঠবে কীভাবে? তার ব্যাপার তো আমাদের ভাবা উচিত।’
আরও পড়ুন:

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে