বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হতে এখনো বাকি এক মাসের বেশি সময়। সেই সিরিজ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শাস্তি পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।
শাহিনের সাম্প্রতিক সময়ের অসদাচরণে কোচ ও বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট বলে শোনা যাচ্ছে। পাকিস্তানের ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের গত রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, তাঁর বিরুদ্ধে পিসিবির কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তানের বাঁহাতি পেসারের বাজে আচরণের ব্যাপারটি নজরে এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে। মে মাসে হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিন তখন উত্তর দেন, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি সেখানেই শেষ হয়ে যায়।
ক্রিকেট পাকিস্তানের বরাতে সূত্র জানিয়েছে, আফ্রিদির অসদাচরণের ব্যাপারটি ম্যানেজারদের দেখার দায়িত্ব থাকলেও এড়িয়ে যাওয়ায় ব্যাপারটি নিয়ে অসন্তোষ চলছে বোর্ডের মধ্যে। কেন কড়া পদক্ষেপ নেওয়া হলো না, সে ব্যাপারে তদন্ত চলছে। শোনা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শাহিনকে নাও বিবেচনা করতে পারে পিসিবি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলে এমনিতেই বইছে অশান্তির হাওয়া। ক্রিকেট পাকিস্তানের সূত্রের বরাতে আরও জানা গেছে, খেলোয়াড়দের কাজের প্রতি উদাসীনতা, দলের পরিবেশ নষ্ট করা—এসব অভিযোগ করে সাদা বলের কোচ গ্যারি কারস্টেন, সহকারী কোচ আজহার মাহমুদসহ অনেকেই প্রতিবেদন বোর্ডের কাছে জমা দিয়েছেন। অভ্যন্তরীণ ঝগড়া ও খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়টি তাই পিসিবির টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শোনা যাচ্ছে, শাহিনসহ আরও দুই থেকে তিন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম
দিতে পারে পিসিবি। বাংলাদেশ সিরিজে ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা পিসিবির রয়েছে বলে জানা গেছে। রাওয়ালপিন্ডিতে খুব শিগগিরই তাদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে।
আরও পড়ুন-

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে