অধিনায়কত্ব ছাড়তেই জো রুট যেন আরও দাপুটে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিপর্যয়ের মুখ থেকে ইংল্যান্ডকে টেনে তুলে এনে দিয়েছেন দারুণ এক জয়। দলের জয়ের পথে দ্বিতীয় ইনিংসে রুট খেলেছেন হার না মানা ১১৫ রানের অসাধারণ এক ইনিংস। এই জয়ে সময়ের হিসাবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন রুট।
৯ বছর ১৭১ দিনে ১৪তম ব্যাটার হিসাবে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন রুট। দারুণ ছন্দে থাকা সাবেক এই ইংলিশ অধিনায়ককে দারুণ অর্জনের পর প্রশংসায় ভাসাচ্ছেন বর্তমান-সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মার্ক টেলর মনে করেন রানের দিক থেকে রুট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারেন। শচীনকে ছাড়িয়ে যেতে হলে অবশ্য এখনো প্রায় ৬ হাজার রান করতে হবে রুটকে। টেস্টে সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের একজন শচীনের রান ১৫ হাজার ৯২১। তবে এই রান রুট পেরিয়ে যেতে পারেন জানিয়ে টেলর বলেন, ‘রুটের এখনো অন্তত ৫ বছর বাকি আছে। তাই আমি মনে করি শচীনের রেকর্ড ছোঁয়া সম্ভব।’
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রুটের প্রশংসায় টেলর আরও বলেন, ‘রুট যেভাবে ব্যাট করছে ১৮ মাস থেকে ২ বছর আগেও আমি তাকে একইভাবে ব্যাট করতে দেখেছি। সে তার ক্যারিয়ারের সেরা অবস্থানে আছে। যদি সুস্থ থাকে তবে ১৫ হাজারের বেশি রান নেওয়া সম্ভব।’
সব মিলিয়ে বাজে সময় যাচ্ছিল রুটের। দলের খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কত্বও হারিয়েছেন তিনি। তবে অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রান্ডন ম্যাককালামের অধীনে নতুন শুরু দেখার কথা জানিয়েছেন রুট নিজেও।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
৮ ঘণ্টা আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
৮ ঘণ্টা আগে
সদ্যই অভিষিক্ত টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের পিচকে নাকি ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’ দিতে যাচ্ছেন বলে খবর অস্ট্রেলিয়ার সেভেন ক্রিকেটের। আইসিসি শেষ পর্যন্ত ম্যাকাইয়ের পিচকে যেই রেটিং দিক না কেন, এটাকে ভালো পিচ মানতে নারাজ সুনীল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি বলছেন, ডা
৮ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের আগে ডুলির হাতে
৯ ঘণ্টা আগে