চোটের কারণে এশিয়া কাপের পর বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ইবাদত হোসেন। এক মাসের বেশি সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি এই পেসারের। ফলে শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করাতে হলো তাঁকে। তাতেই শেষ বিশ্বকাপ খেলার স্বপ্ন।
অস্ত্রোপচার, নাকি পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ফিট হবেন ইবাদত—এটাই ছিল সিদ্ধান্তের অপেক্ষা। কিন্তু লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারই করাতে হলো। আজ বুধবার সকালে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। সেখান থেকেই নিজের ফেসবুক পোস্টে ইবাদত লিখেছেন, ‘জীবনে প্রথমবার অপারেশন টেবিলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।’
ইবাদতের অস্ত্রোপচারের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘হ্যাঁ, ইবাদতের একটা অস্ত্রোপচার চলছে। অস্ত্রোপচারটা শেষ হলে আমরা পুনর্বাসনের পরিকল্পনা করব।’
জানা গেছে, ইবাদতের পুনর্বাসনের জন্য ছয় মাস সময় লাগতে পারে। যেকোনো অস্ত্রোপচার হয়ে গেলে লম্বা পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হয়। ইবাদতের বেলায়ও ব্যতিক্রম নয়। এক মাস পর ভারতে শুরু হবে বিশ্বকাপ। এই মেগা ইভেন্টে ইবাদতকে বাংলাদেশ পাচ্ছে না, তা নিশ্চিত। দেবাশীষ অবশ্য স্পষ্ট করে না বললেও জানিয়েছেন, অপারেশন হয়ে গেলে তো কিছু করার নেই (বিশ্বকাপে নিয়ে)।
গত ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় বাঁ হাঁটুতে চোট পান ইবাদত। বোলিং অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপর আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি।
গত এক বছরে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদতের পারফরম্যান্স ছিল সবচেয়ে উজ্জ্বল। এই সময়ে ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন তিনি। তাই এশিয়া কাপে ইবাদতকে হারানো বড় ধাক্কা বলে জানিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে