
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে আউট করে বিতর্কিত উদযাপন করায় তোপের মুখে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার সাইম আইয়ুব। সবশেষ তাঁর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
গতকাল সোনার পদকের লড়াইয়ে তৃতীয় ওভারের প্রথম বলেই সূর্যবংশীকে ফেরান সাইম। ১৫ বছর বয়সী এই ওপেনার রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। ৯ বলে ১৫ রান করে ফেরেন তিনি।
উইকেট পাওয়ার পর সাইম বাচ্চা কোলে নিয়ে দোলানোর মতো অঙ্গভঙ্গি করেন। সূর্যবংশীর বয়সকে ব্যঙ্গ করেই তিনি এমন উদযাপন করেছেন বলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। ভারতীয় ব্যাটার অবশ্য কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা ড্রেসিংরুমে চলে যান।
সাইমের এমন আচরণ পছন্দ হয়নি কামরান আকমলের। তাঁর দাবি, এই সময়ের ক্রিকেটাররা পারফরম্যান্সের চেয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় থাকার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
গেম প্ল্যান অনুষ্ঠানে আকমল বলেন, ‘এসব ঘটনা অনেক দিন ধরেই ঘটে আসছে। আমাদের পারফরম্যান্স ভালো হয়নি, কিন্তু আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য এসব করছি। ম্যানেজমেন্টের বিষয়টি নিয়ে ভাবা উচিত। এটা আন্তর্জাতিক ক্রিকেট। সে ১৩, ১৪ কিংবা ১৫ বছর বয়সী, যাই হোক না কেন, সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সাইম আইয়ুব কোনো শিশু নয়। তার উচিত নিজের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়া।’
সাইমের সেই উদযাপনের পর অবশ্য ভারত দ্রুতই জবাব দেয়। সেই ওভারের শেষ তিন বলে একটি চার ও দুটি ছক্কা মারেন অভিষেক শর্মা। ২৮ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতের এই ওপেনার।
অভিষেকের পর ইনিংসের শেষদিকে ঝড় তোলেন তিলক ভার্মা। তাঁর অপরাজিত ৫১ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে ভারত। জবাবে হাসান নওয়াজ ৫১ বলে ৯৬ রান করে পাকিস্তানকে লড়াইয়ে রাখলেও কাজের কাজ হয়নি। ১৯২ রানে থেমে ১৯ রানে হেরে যায় তারা।

চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দেওয়া জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতামত জানতে টিওয়াইসি স্পোর্টসের করা জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নিকো পাস।
২৩ মিনিট আগে
খেলোয়াড়ি জীবনে প্রতিপক্ষের কাছে রীতিমতো ত্রাস ছিলেন শোয়েব আখতার। গতির ঝড়ে ওলটপালট করে দিতেন সব। খেলা ছাড়ার পরও সেই মনোভাব ধরে রেখেছেন তিনি। পান থেকে চুন খসলেই বিস্ফোরক হয়ে ওঠেন ‘রাওয়ালপিন্ডি এক্সপেস’। এবার তাঁকে নিয়ে ছড়ানো এক খবরের কারণে খেপে গেছেন তিনি।
১ ঘণ্টা আগে
মাঝে আর মাত্র দুই দিন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর যিনি মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর বিদায়ী ম্যাচ নিয়ে চলছে নানা পরিকল্পনা। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে তাঁকে মাঠে দেখতে অপেক্ষা করছেন। আর্জেন্টিনার তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ নিয়ে কথা বল
২ ঘণ্টা আগে