
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এবারের আসরে চলছে রানের বন্যা। প্রায় ম্যাচেই কোনো না কোনো রেকর্ড হচ্ছে। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় এবার গ্লেন ম্যাক্সওয়েলের ওয়াশিংটন ফ্রিডম করল নতুন রেকর্ড। যেখানে আগের রেকর্ড ভাঙতে লেগেছে পাঁচ দিন।
বাংলাদেশ সময় আজ সকালে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়াশিংটন ফ্রিডম-টেক্সাস সুপার কিংস। এই ম্যাচে টেক্সাসের দেওয়া ২২১ রানের লক্ষ্য তাড়া করে ২ বল হাতে রেখে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল ওয়াশিংটন। ১৯.৪ ওভারে ৩ উইকেটে ২২৩ রান করে এমএলসিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়ল ওয়াশিংটন। এর আগে এমএলসিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল এমআই নিউইয়র্কের। ওকল্যান্ডে ১৮ জুন সিয়াটল অরকাসের বিপক্ষে রান তাড়া করে ১৯ ওভারে ৩ উইকেটে ২০৩ রান করেছিল এমআই নিউইয়র্ক।
ডালাসে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়াশিংটন ফ্রিডম অধিনায়ক ম্যাক্সওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া টেক্সাস ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করেছে টেক্সাস সুপার কিংস। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন টেক্সাস অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৩১ বলের ইনিংসে ৮ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। ওয়াশিংটনের মিচেল ওয়েন নিয়েছেন ৩ ওভারে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাক্সওয়েল ও রাচীন রবীন্দ্র পেয়েছেন ২ ও ১ উইকেট।
ওয়েনের অলরাউন্ড নৈপুন্যেই মূলত আজ রেকর্ড জয় পায় ওয়াশিংটন ফ্রিডম। ৫২ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮৯ রান করেছেন তিনি। যেখানে দ্বিতীয় উইকেটে আন্দ্রিস গাউসের সঙ্গে ৫৯ বলে ১১৯ রানের জুটি গড়তে অবদান রাখেন ওয়েন। ওয়েনের মতো গাউসও তাণ্ডব চালিয়েছেন এই ম্যাচে। তিন নম্বরে নেমে ৪৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাক্সওয়েলের সঙ্গে তৃতীয় উইকেটে ২৬ বলে ৫১ রানের জুটি গড়েছেন গাউস। ম্যাক্সওয়েলও ক্যামিও ইনিংস খেলে (১২ বলে ২০ রান) দলের রেকর্ড জয়ে অবদান রেখেছেন। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ওয়েন।
৭ উইকেটের জয়ে এমএলসির পয়েন্ট টেবিলে এখন দুইয়ে অবস্থান করছে ওয়াশিংটন ফ্রিডম। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে দলটির পয়েন্ট ৮। ম্যাক্সওয়েলের দলের নেট রানরেট +০.৭২২। সমান ৮ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে শীর্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। দলটির নেট রানরেট +২.৭৪২। পূর্ণ ৮ পয়েন্টই পেয়েছে দলটি। তিনে থাকা টেক্সাস ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে পেয়েছে ৬ পয়েন্ট।
এমএলসির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডে সেরা ছয়ের ছয়টিই হয়েছে এবার। যার মধ্যে এই তালিকায় তিন ও পাঁচে রয়েছে সানফ্রান্সিসকো ইউনিকর্নস। ২০ জুন টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া টেক্সাস ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৯৮ রান। জয়ের লক্ষ্যে নেমে ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল সানফ্রানসিসকো। ১৬.১ ওভারে ৩ উইকেটে ২০২ রান করেছিল সানফ্রানসিসকো।
মেজর লিগ ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড
স্কোর দল প্রতিপক্ষ সাল
২২৩ ওয়াশিংটন টেক্সাস ২০২৫
২০৩ নিউইয়র্ক সিয়াটল ২০২৫
২০২ সানফ্রান্সিসকো টেক্সাস ২০২৫
১৮৯ ওয়াশিংটন নিউইয়র্ক ২০২৫
১৮৮ সানফ্রান্সিসকো নিউইয়র্ক ২০২৫
১৭৮ লস অ্যাঞ্জেলেস সিয়াটল ২০২৫

ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেনকে ঘিরে ছিল নতুন স্বর্ণযুগের প্রত্যাশা। উত্তর আমেরিকার বিশ্বকাপে সেই প্রত্যাশার প্রতিফলনই যেন দেখা যাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দলের পারফরম্যান্সে। ধারাবাহিকতা, পরিণত ফুটবল, বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ আর আক্রমণ-রক্ষণে ভারসাম্য—সব মিলিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে পরিপূর্ণ দ
১ ঘণ্টা আগে
এক নম্বর দলের সঙ্গে তিন নম্বর দলের ম্যাচ বলে কথা। তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালে। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে আকর্ষণীয় বার্তা তো থাকবেই। দিদিয়ের দেশম স্পেনকে স্পষ্ট ফেবারিট মানলেও লামিনে ইয়ামালের আশা, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।
১ ঘণ্টা আগে
কিলিয়ান এমবাপ্পেকে থামানোর পরিকল্পনা নিশ্চয়ই করে ফেলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু তাতেই কি কাজ হবে?
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল শুরু হচ্ছে আজ। ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল। এই ম্যাচকে অনেকে নাম দিয়েছেন লামিনে ইয়ামাল-কিলিয়ান এমবাপ্পে ম্যাচ। এমবাপ্পে ৮ গোল ও ৩ অ্যাসিস্টে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে। ইয়ামাল এখনো নিজের ঝলক দেখাতে না পারলেও সেমির জন্য হয়তো সেরাটা
৩ ঘণ্টা আগে