
সীমিত ওভারের ক্রিকেটে গ্লেন ম্যাক্সওয়েল কতটা বিধ্বংসী, সেটা অনেকবার দেখা গেছে। তবে যে ‘ধর তক্তা, মার পেরেক’ নীতিতে খেলতে বিশ্বাসী ম্যাক্সওয়েল, তাতে অনিশ্চয়তা থাকে অনেক বেশি। কখনো ১০ বল খেলার আগেই আউট হয়ে যান। কখনোবা করে ফেলেন সেঞ্চুরি।
বাজে সময়ের মধ্য দিয়ে ম্যাক্সওয়েল আজ করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) তিন অঙ্ক ছুঁতে তিনি খেলেছেন ৪৮ বল। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াশিংটন ফ্রিডমের জার্সিতে সেঞ্চুরি করেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। ম্যাক্সওয়েলের ৪৯ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস ওকল্যান্ড কলিসিয়াম স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেছেন তাঁর মা-বাবা। ঝোড়ো সেঞ্চুরি নিয়ে অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই ক্রিকেটার বলেন, ‘সত্যিই অসাধারণ লাগছে। আমি রান করেছি, এমনটা তাঁরা খুব একটা দেখতে পান না। এমন ইনিংস তাঁদের সামনে খেলতে পেরে ভালো লাগছে।’
ম্যাক্সওয়েল আজ শুরুটা করেন বেশ রয়েসয়ে । প্রথম ১৫ বলে কোনো বাউন্ডারি ছাড়াই করলেন ১১ রান। ৩৬ বছর বয়সী অজি এই ক্রিকেটার তাণ্ডব চালানো শুরু করেন এরপরই। ১৪তম ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে তানভীর সাংঘাকে তিনটি ছক্কা মারেন ম্যাক্সওয়েল। গিয়ার বদলে ফেলা ম্যাক্সওয়েল ইনিংসের শেষের দিকে আরও ভয়ংকর হয়েছেন। ওয়াশিংটন ফ্রিডম শেষ ওভারে যে ২৬ রান করেছে, সেখানে ম্যাক্সওয়েল একাই করেছেন ১৯ রান। মেরেছেন ৩ ছক্কা। ৪৯ বলে ১৩ ছক্কা ও ২ চারে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি।
ম্যাক্সওয়েল জানিয়েছেন, ম্যাচের পরিস্থিতি বুঝে আজ তিনি খেলেছেন। অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটার বলেন, ‘শুরুটা অনেক ধীরগতির ছিল। তবে যখন বুঝলাম রান করতে হবে, তখন বোলারদের পেটানোর সিদ্ধান্ত নিই। শটগুলো কাজে লেগেছে।’ স্বীকৃত টি-টোয়েন্টিতে সাড়ে ১০ হাজার রান, ১৭০-এর বেশি উইকেট, একাধিক সেঞ্চুরি—বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করলেন তিনি। সব ধরনের টি-টোয়েন্টি মিলে ৪৬৯ ম্যাচের ৪৪০ ইনিংস ব্যাটিং করেছেন তিনি। ৮ সেঞ্চুরিতে করেছেন ১০৫৭৪ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ১৭৮ রান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে রান, উইকেটের দিক থেকে ম্যাক্সওয়েলের চেয়ে কাইরন পোলার্ড, শোয়েব মালিক অনেক এগিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পোলার্ড ও মালিকের ১৩৫৯৯ ও ১৩৫৭১। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩২৬ ও ১৮৭ উইকেট নিয়েছেন পোলার্ড ও মালিক। তবে সেঞ্চুরির মানদণ্ডে ম্যাক্সওয়েলের ধারেকাছেও কেউ নেই। স্বীকৃত টি-টোয়েন্টিতে পোলার্ডের একটি সেঞ্চুরি থাকলেও মালিকের কোনো সেঞ্চুরি নেই।
ওকল্যান্ডে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়াশিংটন ফ্রিডম অধিনায়ক ম্যাক্সওয়েল। ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান করেছে ওয়াশিংটন। ম্যাক্সওয়েলের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন মিচেল ওয়েন। জবাব দিতে নেমে ১৬.৩ ওভারে ৯৫ রানে অলআউট হয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
১১৩ রানের জয়ে এমএলসির পয়েন্ট টেবিলে এখন তিনে অবস্থান করছে ওয়াশিংটন। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে দলটির পয়েন্ট ৪। ম্যাক্সওয়েলের দলের নেট রানরেট +০.৯১৯। সমান ৬ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে শীর্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও দুইয়ে টেক্সাস সুপার কিংস। দলটির নেট রানরেট +২.৮৪২।দুইয়ে থাকা টেক্সাসের নেট রানরেট +২.৫৫।

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
২ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
৪ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৫ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
৬ ঘণ্টা আগে