
হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
কাঁধের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডের আগে ছিটকে গেছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসেইন তালাত। গতকাল দ্বিতীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। তালাতের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে এই দুর্ঘটনা ঘটে। লিটন দাস অফসাইড দিয়ে মোহাম্মদ ওয়াসিমের বল পাঞ্চ করে মারলে বল থামানোর জন্য বাউন্ডারির দিকে দৌড়ে যান তালাত। বাউন্ডারির কাছে পৌঁছে বল ফেরানোর চেষ্টা করলেও সফল হননি; বল স্পর্শ করার সময় বাউন্ডারি লাইনের ফোমে তাঁর পা পড়ে। ভারসাম্য হারিয়ে তিনি বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা খান। তাতে তাঁর বাঁ কাঁধে জোরে আঘাত লাগে।
এই ঘটনার পরপরই পাকিস্তান দলের অন্যান্য ক্রিকেটার এবং মাঠে থাকা স্টাফরা দ্রুত তালাতের কাছে ছুটে যান। মাঠেই দলের মেডিকেল স্টাফরা তালাতকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। পরে স্ট্রেচার এনে তাঁকে মাঠ থেকে সরিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট পেয়ে পিসিবি জানিয়েছে, কাঁধের এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ১২ থেকে ১৪ সপ্তাহ সময় লাগবে তালাতের।
এই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের পাশাপাশি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী পর্ব থেকেও ছিটকে গেছেন তালাত। যেটা তাঁর জন্য বড় ধাক্কা হয়ে এল। পাকিস্তানের ন্যাশনাল একাডেমিতে তালাতের পুনর্বাসন প্রক্রিয়া চলবে। তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে পিসিবি।

রজত পাতিদার আউট কি নট আউট—এই আলোচনা চলছে গত ২৪ ঘণ্টা ধরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ফলও হয়ে গেছে। কিন্তু পাতিদারের আউট নিয়ে বিতর্ক থামছেই না। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের দৃষ্টিতেই বেঙ্গালুরু অধিনায়ক নট আউট।
৩৮ মিনিট আগে
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি-ফর্টিস এফসি ম্যাচটা হয়ে থাকল মামুনুলময়। কারণ, আজই যে মামুনুল ইসলাম তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ ফুটবল ম্যাচ খেলতে নেমেছেন। বিদায়বেলায় তাঁকে সম্মাননা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২ ঘণ্টা আগে
দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি হয়ে গেছে। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে শেষ টি-টোয়েন্টির দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
ছেলেদের ক্রিকেটে যেমনই হোক, মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজই খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবু পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কারা আছে আগের অবস্থানেই।
৩ ঘণ্টা আগে