Ajker Patrika

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    
অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন সেনেসি। ছবি: এক্স

২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে যুক্ত হচ্ছেন মার্কোস সেনেসি। চোটে পড়া লিওনার্দো বালের্দির বদলি হিসেবে বৃহস্পতিবার ২৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি।

টটেনহাম হটস্পারে সদ্য যোগ দেওয়া এই ডিফেন্ডার আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যেই দলের সঙ্গে প্রস্তুতি শুরু করবেন তিনি।

এন্ট্রে রিওসের কনকর্ডিয়ায় জন্ম নেওয়া এবং সান লরেঞ্জো থেকে উঠে আসা সেনেসি মূলত বাঁ পায়ের সেন্টার ব্যাক। সদ্য সমাপ্ত মৌসুমে ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে দারুণ সময় পার করেছেন তিনি। তবে এরপরও স্কালোনির ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন এই ফুটবলার। এবার বালের্দির চোট সুযোগ করে দিল সেনেসিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত