
একটা সংস্করণেই বাংলাদেশ গত ৬ বছর দাপট দেখিয়ে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ওপর। সেন্ট কিটসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেই জুজু কাটাল উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, পুরোনো ঘটনা তাঁদের ম্যাচটি জিতে অনুপ্রেরণা জুগিয়েছে।
মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। সেন্ট কিটসে প্রথমে ব্যাটিং নিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশ যখন ২৯৪ রান জমা করে তখন আশা করা হচ্ছিল, সংখ্যাটা হয়ত ১২ পর্যন্ত যাবে। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে ২৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা উইন্ডিজ ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোপ বলেন, ‘ছেলেরা এভাবেই মাঠে খেলেছে এবং দেখিয়েছে টানা ১১ ম্যাচ হারের বৃত্ত থেকে এভাবেই বেরিয়ে আসতে চেয়েছি। এই ব্যাপার নিয়ে আমরা একটু হলেও আলোচনা করেছি।’
বাংলাদেশের বিপক্ষে গতকাল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। দুই ওপেনার এভিন লুইস (১৬), ব্র্যান্ডন কিং (৯) এবং কিসি কার্টি (২১) ইনিংস বড় করতে পারেনি। বড় জুটি হয়েছে মিডল অর্ডারে। চতুর্থ ও পঞ্চম উইকেটে হোপ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে ৯৯ ও ৯৫ রানের জুটি দুটি গড়তে অবদান রাখেন শারফেন রাদারফোর্ড। যেখানে পঞ্চম উইকেটের জুটিটা এসেছে ৫৭ বলে। অধিনায়ক হোপ চার নম্বরে নেমে খেলেছেন ৮৮ বলে ৮৬ রানের ইনিংস। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘ব্যাটারদের দায়িত্ব নেওয়ার কথা বলি এবং প্রায় সময়ই বড় স্কোরের তাগিদ দিই। প্রথম তিন-চার ব্যাটারকে অবশ্যই জ্বলে উঠতে হবে।’
নিজেদের সবশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর আত্মতুষ্টিতে ভুগতে চান না হোপ। কারণ, পিছিয়ে থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। উইন্ডিজ অধিনায়ক বলেন,‘আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নির্ভার না, যতটা সম্ভব ধারাবাহিক হতে চাই।’
৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাদারফোর্ড। ৮০ বলের ইনিংসে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে