বাংলাদেশ দলে একজন ভালো পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই আক্ষেপ ঘুচানোর ক্ষেত্রে ভালো অপশন হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও বোলিংয়ে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
তবে চোটের কারণে বিশ্বকাপ ২০২৩-এ খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে যায় সাইফউদ্দিনের। অনেক দিন ধরেই দলে নেই। সবশেষ গত অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। কিছুদিন পরপর মাথাচাড়া দেয় ব্যাক পেইন (পিঠে ব্যথা)। তাই ভালো চিকিৎসার জন্য তাঁকে কাতারে পাঠাচ্ছে বিসিবি।
আজ সাইফউদ্দিন আজকের পত্রিকাকে জানিয়েছেন, আগামী শনিবার কাতারের উদ্দেশে রওনা হবেন তিনি। বলেছেন, ‘চিকিৎসার জন্য যাচ্ছি। বিসিবি-ই মূলত ভালো চিকিৎসার জন্য পাঠাচ্ছে। আশা করি ফিট হয়ে ভালোভাবে ফিরব, ইনশা আল্লাহ।’
এই বছরের মার্চ-এপ্রিলে হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিংয়ে রান বেশি না পেলেও বোলিংয়ে উজ্জ্বলই ছিলেন সাইফউদ্দিন। আবাহনীর হয়ে ১২ ম্যাচ বোলিংয়ে ৫.১৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৯ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১১২ রান। চ্যাম্পিয়নও হয় তাঁর দল। তবে ডিপিএলের পর নতুন করে চোট দেখা যায়নি সাইফউদ্দিনের। বোলিং করলেই ফিরে আসে ব্যথা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে