
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যাঁদের সময় সবচেয়ে ভালো কাটছে, তাঁদের একজন মেহেদী হাসান মিরাজ। প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিংয়ে আত্মবিশ্বাসে জ্বালানি পান এই অলরাউন্ডার। মূল সিরিজেও তাঁর সময়টা যাচ্ছে দারুণ।
প্রথম ইনিংসে দারুণ এক ফিফটির পর বল হাতেও দাপট দেখাচ্ছেন মিরাজ। তাতেই ইতিহাস গড়লেন সদ্য সাবেক ওয়ানডে দলপতি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবলের কীর্তি গড়লেন মিরাজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২তম ম্যাচ খেলছেন মিরাজ। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলার পর টেস্টের বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে তাঁর রান এখন ১৪৩৬। ইতিহাস গড়তে অপেক্ষা ছিল কেবল ৪ উইকেটের। চতুর্থ দিনের প্রথম সেশনে প্যাট কামিন্সকে সাদমান ইসলামের ক্যাচে পরিণত করে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।
মিরাজ অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটর মালিক নন। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তাইজুল ইসলাম। এবার বাঁহাতি স্পিনারের পাশে বসলেন মিরাজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট এবং ১০০০ রানের কীর্তি গড়া পঞ্চম ক্রিকেটার মিরাজ। বাকি চারজন হলেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কামিন্স ও ক্রিস ওকস।
ডারউইন টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার পতন হওয়া তিনটি উইকেটই নেন মিরাজ। এর আগে তৃতীয় দিন নিয়েছিলেন ১ উইকেট। এখন পর্যন্ত বাংলাদেশের দাপটে বড় অবদানই রাখছেন তিনি। অজিদের দ্বিতীয় ইনিংসে কামিন্স ছাড়াও মিরাজ তুলে নেন স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টারের উইকেট।

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটা বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এর আগে ২০১৭ সালে নিজেদের মাঠে অজিদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
৫ মিনিট আগে
আরও একটি খারাপ দিনের সাক্ষী হলেন লিওনেল মেসি। বাবার হোর্হে মেসির মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছিলেন ইন্টার মায়ামি এই তারকা ফুটবলার। তবে মাঠ ছাড়লেন বড় হারের তেঁতো অভিজ্ঞতা নিয়ে।
১২ মিনিট আগে
ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নিয়েছি বাংলাদেশ। অর্থাৎ জেতার জন্য ৫৭ রান করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
১ ঘণ্টা আগে
এই মুহূর্তে গ্রিন ছাড়া স্বীকৃত আর কোনো ব্যাটার নেই অস্ট্রেলিয়ার। ২৪৩ রানে ৭ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে অজিরা। ১৫ রানের লিড নিয়েছে তারা। হাতে থাকা ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়াই এখন একমাত্র চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে।
২ ঘণ্টা আগে