
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আলাদা নজর কেড়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডা, ইতালির মতো সহযোগী দেশগুলো। এসব দলে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। বিষয়টি নজর এড়ায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। আজ ‘মন কি বাত’ নামক অনুষ্ঠানে এই ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন সুপার এইট পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডা, ইতালির মতো সহযোগী দেশগুলো বিদায় নিলেও একেবারে খারাপ খেলেনি। বিশেষ করে প্রবাসী ভারতীয়দের খেলা নজর কেড়েছে মোদির। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ‘মন কি বাত’ অনুষ্ঠানের একটি অংশ শেয়ার করেছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এখন নিশ্চয়ই আপনারা সকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখছেন। আমি নিশ্চিত ম্যাচ দেখার সময় কোনো ক্রিকেটার আপনার চোখে পড়েছে। হয়তো সে অন্য দেশের জার্সি পরে খেলছে। কিন্তু তার নাম শুনে বুঝতেই পারছেন তিনি আমাদেরই দেশের। এই মুহূর্ত কিছুটা হলেও আনন্দ দেয়। কারণ, সে ভারতীয় বংশোদ্ভূত। তবে তার পরিবার যেখানে রয়েছে, সে সেই দেশের হয়ে খেলছেন।’
এবারের বিশ্বকাপে কানাডাকে নেতৃত্ব দেওয়া দিলপ্রিত বাজওয়া জন্মসূত্রে ভারতীয়। তা ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ড বই ওলটপালট করে দেওয়া যুবরাজ সিং সামরার জন্মস্থান কানাডা হলেও নাম শুনে ধারণা করা যায় তিনি ভারতীয়। আরেক ভারতীয় নবনীত ঢালিওয়াল চার ইনিংস খেলে একটা ফিফটিও করেছেন। মোদি বলেন, ‘কানাডায় সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। সে দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার জন্ম পাঞ্জাবের গুরুদাসপুরে। নবনীত ঢালিওয়াল চণ্ডীগড়ের ছেলে।’হর্ষ ঠাকুর এবং শ্রেয়স মোভভার কথাও উল্লেখ করেছেন মোদি।
যুক্তরাষ্ট্রকে যে মোনাঙ্ক প্যাটেল নেতৃত্ব দিয়েছেন, তিনি ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন। সৌরভ নেত্রাভালকার, হারমিত সিংয়ের মতো বোলারদেরও প্রতিপক্ষকে চাপে ফেলার সক্ষমতা রয়েছে। এবার বিশ্বকাপ শুরুর প্রথম দিন যুক্তরাষ্ট্র ২৯ রানে ভারতের কাছে হারলেও ভারত একটা পর্যায়ে বেশ চাপে ছিল। যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রে দলে অনেক ক্রিকেটার আছে যারা ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছে। মোনাঙ্ক প্যাটেল গুজরাট অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছে। মুম্বাইয়ের সৌরভ, হরমীত সিং এবং দিল্লির মিলিন্দ কুমারকে নিয়ে আজ আমেরিকা গর্ববোধ করছে।’

ফাইনালের আগে ‘ফাইনাল’—এমন ট্যাগই দেওয়া হয়েছিল। দুই দলের দেখা হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। দুই বছর আগে সেই রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শিরোপা জেতে ভারত। এবারের লড়াইটা শিরোপার জন্য না হলেও ছিল পথটা মসৃণ করার। সেই কাজে সফল দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে সুপার এইটে
১ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট চলছে অনেক দিন ধরেই। ক্রিকেট প্রশাসনে তো বটেই, মাঠের ক্রিকেটেও ভারত অপ্রতিরোধ্য। সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, জসপ্রীত বুমরাদের নিয়ে গড়া তারকাখচিত ভারত এত দাপট দেখিয়ে কীভাবে খেলছে, সেটা নিয়ে ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস-ইয়ান বিশপের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা করছেন বিশ্লেষণ। ভারতের
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজকের ভার্চুয়াল বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন, নারী ক্রিকেটার জাহানারার অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং বহুল প্রতীক্ষিত নারী বিপিএলের সময়সূচি অনুমোদন
৪ ঘণ্টা আগে
কোটি টাকারও বেশি পাওনা আদায়ের জন্য কমিটি গঠন করেছে বাফুফে। আজ নির্বাহী কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সেই বৈঠকে থাইল্যান্ড থেকে যোগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
৪ ঘণ্টা আগে