
বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট চলছে অনেক দিন ধরেই। ক্রিকেট প্রশাসনে তো বটেই, মাঠের ক্রিকেটেও ভারত অপ্রতিরোধ্য। সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, জসপ্রীত বুমরাদের নিয়ে গড়া তারকাখচিত ভারত এত দাপট দেখিয়ে কীভাবে খেলছে, সেটা নিয়ে ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস-ইয়ান বিশপের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা করছেন বিশ্লেষণ। ভারতের সাবেক ক্রিকেটার মোহিত শর্মা এখানে পাকিস্তানকে টেনে এনেছেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সবশেষ এই তিন সাদা বলের টুর্নামেন্টের মধ্যে কেবল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয়েছে ভারত।পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত ভারত সেই ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল ফাইনালেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি-এই দুই টুর্নামেন্টে অপরাজিত হয়ে শিরোপা জিতেছে তারা। এবার ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচের চারটিতে জিতেছে এশিয়ার এই দলটি। পাশাপাশি জিতেছে এশিয়া কাপও। বিপরীতে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাওয়া পাকিস্তান। সবশেষ এশিয়া কাপে হয়েছে রানার্সআপ। ২০২৩ থেকে ২০২৫ আইসিসির এই তিন আইসিসি ইভেন্টে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে দলটি।
মোহিতের মতে ভারত নিয়ে পড়ে না থেকে পাকিস্তানের উচিত নিজের চড়কায় তেল দেওয়া। ক্রিকবাজে এক আলোচনায় ভারতের সাবেক এই পেসার বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটাররা সব সময় ভারতকে নিয়ে কথা বলে। তারা নিজেদের নিয়ে চিন্তিত না। কে ভারতকে হারাল, কারা পারল না এসব নিয়েই ঝগড়া করতে থাকে। বিশ্বকাপে কীভাবে খেলতে হবে, উন্নতির উপায় কী, এটা নিয়ে তেমন একটা কথা বলে না। তারা শুধু ভারতকে নিয়েই পড়ে থাকে।’
ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই যেন ফল বলে দেওয়া যায়। এবারও ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে ৬১ রানে হারে পাকিস্তান। বাজেভাবে হারের পর সালমান আলী আঘা-বাবর আজমদের ধুয়ে দেন মোহাম্মদ ইউসুফ-শহীদ আফ্রিদিরা। শুধু অতীত নিয়ে পড়ে থাকলে কখনো উন্নতি হবে না বলে মনে করছেন মোহিত। ভারতের সাবেক এই পেসার বলেন, ‘কীভাবে ম্যাচ জেতা যায়, সেটা নিয়ে কথাবার্তা না বললে কখনো আপনি সামনে এগোতে পারবেন না। তারা সব সময় অতীত নিয়েই পড়ে থাকে। ভবিষ্যতে তারা এগোতে পারবে বলে মনে হয় না।’
ভারতের কাছে বাজেভাবে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বেশ তোপের মুখে পড়েন। প্রথমে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-পিসিবির ত্রিপক্ষীয় বৈঠকে বদলে যায় সিদ্ধান্ত। অবশেষে মাঠে গড়ানোর পর পাত্তাই পেল না পাকিস্তান। সেই ম্যাচের পর নাকভিকে ধুয়ে দেন ইউসুফ-শোয়েব আখতাররা। তাঁদের (ইউসুফ-শোয়েব আখতার) মতে নাকভি ঠিকমতো পিসিবি চালাতে পারছেন না।
ইউসুফ-শোয়েব আখতারের কথারই প্রতিধ্বনি শোনা গেছে মনোজ তিওয়ারির কণ্ঠে। ক্রিকবাজে এক অনুষ্ঠানে তিওয়ারি বলেন, ‘যদি কোনো দেশ সামনে এগোতে চায়, তাহলে নেতাকে তার সিদ্ধান্তে অটল থাকতে হয়। স্বাধীনতা ও স্পষ্ট নির্দেশনা দেওয়া উচিত। আমার মতে পিসিবি প্রধান পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন না। মাইক হেসন বর্তমান প্রধান কোচ। তিনি তার দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’
ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে এখন পর্যন্ত বিশ্বকাপে ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। যার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জেতে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে আটবারের দেখায় প্রত্যেকবারই হেরেছে পাকিস্তান।

ফাইনালের আগে ‘ফাইনাল’—এমন ট্যাগই দেওয়া হয়েছিল। দুই দলের দেখা হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। দুই বছর আগে সেই রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শিরোপা জেতে ভারত। এবারের শিরোপার জন্য না হলেও লড়াইটা ছিল পথটা মসৃণ করার। সেই কাজে সফল দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে সুপার এইটে
৮ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আলাদা নজর কেড়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডা, ইতালির মতো সহযোগী দেশগুলো। এসব দলে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। বিষয়টি নজর এড়ায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। আজ ‘মন কি বাত’ নামক অনুষ্ঠানে এই ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করে
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজকের ভার্চুয়াল বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন, নারী ক্রিকেটার জাহানারার অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং বহুল প্রতীক্ষিত নারী বিপিএলের সময়সূচি অনুমোদন
৩ ঘণ্টা আগে
কোটি টাকারও বেশি পাওনা আদায়ের জন্য কমিটি গঠন করেছে বাফুফে। আজ নির্বাহী কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সেই বৈঠকে থাইল্যান্ড থেকে যোগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
৩ ঘণ্টা আগে