
কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অকাঙ্ক্ষিত ঘটনার জেরে ভারতের ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে শাস্তি দিয়েছে আইসিসি। দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁদের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, খেলোয়াড় সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কারও সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭তম ওভারে। ফার্নান্দোর বলে জয়সওয়াল আউট হওয়ার পর দুজনের মধ্যে কথাবিনিময় হয়। একপর্যায়ে ফার্নান্দো জয়সওয়ালের দিকে মাথা এগিয়ে দেন। জবাবে জয়সওয়ালও সামনে ঝুঁকে পড়লে দুজনের মাথায় সংঘর্ষ হয়।
জয়সওয়াল ও ফার্নান্দো দুজনই নিজেদের অপরাধ স্বীকার করে আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে দুজনের কারও আগের কোনো অপরাধের রেকর্ড ছিল না।
কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত-শ্রীলঙ্কার লড়াই চলছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ভারতের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৪৭৫ রান। ধ্রুব জুরেল ৯৫ রানে অপরাজিত ছিলেন, টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে।
সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। সমতায় সিরিজ শেষ করতে চাইলে কলম্বো টেস্টে জিততেই হবে লঙ্কানদের। ভারতের জন্য সমীকরণ এখন সহজ; ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা।

মিরপুরে গতকাল ঘূর্ণিজাদুতে শেখ মেহেদী হাসান গুঁড়িয়ে দিয়েছেন রাজশাহীকে। নিয়েছেন ৬ উইকেট। আজ করে ফেলেছেন সেঞ্চুরিও। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে খুলনা ছড়ি ঘোরাচ্ছে রাজশাহীর ওপর।
১৭ মিনিট আগে
জয় পেলেই অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ফিলিপাইনের বিপক্ষে সেই জয় তো আসেনি, উল্টো শেষ দিকে আরও দুই গোল হজম করে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আলপি-মেঘলাদের।
২৮ মিনিট আগে
১৬৬ থেকে ২২০ রান—দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ৫৪ রানের উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সফলতা বলতে এটুকুই। ম্যাচের ফল সেই একই। টানা দুই ম্যাচ হেরে এখন নিগার সুলতানা জ্যোতির দল এখন পড়েছে ধবলধোলাইয়ের শঙ্কায়।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে টানাপোড়েন। ক্ষণে ক্ষণে বদলানো হচ্ছে সিদ্ধান্ত। দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞাও। তবে নিষিদ্ধ করার পর পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) সুর বদলেছে। তাঁকে দ্রুত আন্তর্জাতিক ফুটবলে ফেরাতে চায় এফপিএফ।
২ ঘণ্টা আগে