বিরাট কোহলির ব্যাটিং সামর্থ্য নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে হাজারো প্রমাণ দিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি সংস্করণের স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার।
এমনও গুঞ্জন উঠেছিল যে আইপিএলে দারুণ কিছু করতে না পারলে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া নাকি অনিশ্চিত। তবে শঙ্কাটা দ্রুতই মিইয়ে যায়। দুর্দান্ত ব্যাটিং করে সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন তিনি। ১৪৭.৪৯ স্ট্রাইকরেটে ৫০০ রান নিয়ে বর্তমানে রানসংগ্রাহকের তালিকায় দুইয়ে ভারতের সাবেক অধিনায়ক।
কোহলি মুখে জবাব না দিলেও তাঁর হয়ে এবার সমালোচকদের ধুয়ে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। কোহলির স্ট্রাইকরেট নিয়ে যাঁরা সমালোচনা করছেন তাঁদের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার। সমালোচকেরা ক্যারিয়ারে কতটা ম্যাচ এবং সেঞ্চুরি করেছেন সেটাও জানতে চেয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে ওয়ানডেতে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স বলেছেন, ‘পরিসংখ্যানের ওপর ভিত্তি করে কোহলির সমালোচনা করছেন এমন কিছু পণ্ডিত সম্পর্কে জানতে পেরেছে। যাঁদের খেলা সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাঁদের বলছি, ক্যারিয়ারে কতটা ম্যাচ খেলেছেন আপনি? আইপিএলে কতটা সেঞ্চুরি করেছেন আপনি?’
কোহলির স্ট্রাইকরেট নিয়ে সমালোচনাকারীদের ওপর বেশ বিরক্ত বলে জানিয়েছেন ডি ভিলিয়ার্স। ভারতীয় ব্যাটারের এক সময়ের ক্লাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ বলেছেন, ‘স্ট্রাইকরেট নিয়ে অনেক দিন ধরেই বিরাট কোহলি সমালোচনার মুখে পড়েছে। এটা নিয়ে আমি এখন খুবই বিরক্ত। বলা যায় হতাশ। এখন পর্যন্ত ক্রিকেটে খেলেছে এমন খেলোয়াড়দের সে (কোহলি) অন্যতম সেরা ক্রিকেটার। তার আইপিএলের পারফরম্যান্সও অবিশ্বাস্য। আর বেঙ্গালুরুর হয়ে সে নির্দিষ্ট একটা ভূমিকা পালন করে।’
কোহলির স্ট্রাইকরেট নিয়ে যে কোনো সমস্যা ছিল না সেটা আজ নিশ্চিত করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারও। বিশ্বকাপের দল নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কোহলির স্ট্রাইকরেট নিয়ে আমরা কখনোই কোনো আলোচনা করিনি। আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলের মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বকাপে অভিজ্ঞতার প্রয়োজন। শক্তির সঙ্গে আমরা দলে ভারসাম্য রেখেছি। আইপিএলে যা ঘটেছে সেখান থেকে ইতিবাচক কিছু দেখার চেষ্টা করেন। বিশ্বকাপের ম্যাচের চাপ পুরোটাই ভিন্ন।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে