ত্রিদেশীয় সিরিজের ফাইনালিস্ট যে পাকিস্তান-নিউজিল্যান্ড, তা নিশ্চিত হওয়া গিয়েছিল অনেক আগেই। ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল তাই পাকিস্তানের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার। আর এই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচের মোমেন্টাম আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ধরে রাখতে চান বলে জানিয়েছেন বাবর আজম।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান জিতেছে শেষ ওভারে। এই জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন বাবর। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমি খুশি। আমরা ভালো খেলছি। একটা জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়ায়। আমরা ফাইনালে চোখ রাখছি এবং এই মোমেন্টাম পরের ম্যাচে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান করেছিল। বোলিং নিয়ে তাই কিছুটা আক্ষেপ বাবরের। তবে ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেনিংয়ে ১০১ রানের জুটি গড়েছেন বাবর। এরপর মোহাম্মদ নওয়াজ দারুণ ব্যাটিং করেছেন। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করতে পারিনি। আমি এবং রিজওয়ান দারুণ শুরু করেছিলাম এবং নওয়াজ দারুণ খেলেছে।’

বেশ তোপের মুখেই আছে ফিফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাবে ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিন মহাদেশীয় শীর্ষ সংস্থা উয়েফা, কনকাকাফ ও এএফসি। এরপরও বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর বিষয়ে থেমে নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
২৪ মিনিট আগে
নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আল নাসর। ২০২৬-২০২৭ মৌসুম শুরুর আগে দলের প্রায় সব বিদেশি খেলোয়াড়ই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানা বিক্রির বিতর্ক ঘিরে এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তাঁর দাবি, এমন একটি প্রস্তাব সামনে আনাই প্রমাণ করে, ইনফান্তিনো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি নন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব নিয়ে বিরোধিতা আরও তীব্র হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর-মধ্য আমেরিকার কনকাকাফের পর এবার একই অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৩ ঘণ্টা আগে