
ব্যস্ত সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান। দীর্ঘ সংযুক্ত আরব আমিরাত পর্ব শেষ করে দেশে ফিরছেন তাসকিন। তাঁর সঙ্গে ফিরছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজও। এবারের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে লিগ পর্বে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস ও তাসকিনের শারজা ওয়ারিয়র্স। এবারের আইএল টি-টোয়েন্টিতে এটাই এই দুজনের শেষ ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে তাঁদের ফিরতে হচ্ছে দেশে। মোস্তাফিজের সঙ্গে বিমানে উঠে সেলফি তুলে তা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তাসকিন। সামাজিক মাধ্যমে করা পোস্টে তাসকিন দিয়ে রাখলেন বিশেষ বার্তাও। ৩০ বছর বয়সী বাংলাদেশের পেসার ক্যাপশন দিয়েছেন, ‘আইএল টি-টোয়েন্টি শেষে সতীর্থ মোস্তাফিজুর রহমানের সঙ্গে বাংলাদেশে ফিরছি। দারুণ আতিথেয়তার জন্য শারজা ওয়ারিয়র্সকে ধন্যবাদ। এখন বিপিএলে খেলতে উন্মুখ হয়ে আছি।’
২০২৫-২৬ মৌসুমের আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী দুবাই ক্যাপিটালসের ওয়াকার সালামখেইল। ৯ ম্যাচে ৭.৪৬ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট। ১৫ উইকেট নিয়ে দুইয়ে তাঁর সতীর্থ মোস্তাফিজ। ৮ ম্যাচে বোলিং করেছেন ৮.০৮ ইকোনমিতে। বাঁহাতের স্লোয়ার-কাটারে ব্যাটারদের বিভ্রান্ত করেছেন। কখনো শুরুটা বাজে হলেও পরে সেটা পুষিয়ে দিয়েছেন। ২১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা। এই ম্যাচেই এক ওভারে নিয়েছেন ৩ উইকেট।
মোস্তাফিজের চেয়ে এবারের আইএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ কম খেলেছেন তাসকিন। শারজার জার্সিতে ৬ ম্যাচে ৮.৭৬ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। পরিসংখ্যান দেখে তাঁকে তুলনামূলক বিবর্ণ মনে হলেও আপাতদৃষ্টিতে এতটা বাজে তিনি করেননি।২০ ডিসেম্বর ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। শারজার দেওয়া ৯১ রানের লক্ষ্য তাড়া করে ৩৭ বল আগে ভাইপার্স জিতলেও হারিয়েছিল ৬ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সেটা তাসকিনের ছিল ২০০তম ম্যাচ। এরপর ২২ ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৪১ রানে ২ উইকেট নিয়েছিলেন। যেখানে পাওয়ার প্লের (প্রথম ৬ ওভার) মধ্যে নিজের প্রথম ৩ ওভারে ১৬ রানে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ডেথ ওভারে ২৫ রান দিয়েই ইকোনমি ১০.২৫ হয়ে গিয়েছিল।
মোস্তাফিজের আগে থেকেই আমিরাত পর্ব শুরু হয়েছিল তাসকিনের। আবুধাবি টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ১১.২৫ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছিলেন। গত রাতে শারজাকে ৬ উইকেটে হারিয়ে আইএল টি-টোয়েন্টির প্লে অফে উঠে গেছে দুবাই ক্যাপিটালস। তবে শারজার এখনো প্লে অফে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। চার থেকে ছয় নম্বরে অবস্থান করা গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স, শারজা ওয়ারিয়র্স—এই তিন দলেরই পয়েন্ট ৬। যাদের মধ্যে গালফ জায়ান্টসের নেট রানরেট -০.১৬১। পাঁচ ও ছয় নম্বরে থাকা আবুধাবি নাইট রাইডার্স ও শারজা ওয়ারিয়র্সের নেট রানরেট -০.৮০৫ ও -০.৮৬৪।
এবারের আইএল টি-টোয়েন্টিতে ছয় দলের প্রত্যেকেই ৯ ম্যাচ খেলে ফেলেছে। শারজায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে শারজা ওয়ারিয়র্স-ডেজার্ট ভাইপার্স ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে হলে শারজাকে এই ম্যাচ জিততে তো হবেই। এমনকি তাকিয়ে থাকতে হবে রোববার লিগ পর্বের শেষ ম্যাচ গালফ-আবুধাবির ম্যাচের দিকে। এই ম্যাচে যে জিতবে, সেই দলের ৮ পয়েন্ট হবে। তখন ব্যবধান গড়ে দেবে নেট রানরেট। ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ডেজার্ট ভাইপার্স। দুই ও তিনে থাকা এমআই এমিরেটস ও দুবাই ক্যাপিটালসের পয়েন্ট ১২ ও ১০।

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
৩ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
৫ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৫ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
৭ ঘণ্টা আগে