দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল তারা। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছিল স্বাগতিকেরা। সিরিজ হার এড়াতে আজ জয় ছাড়া কোনো উপায় নেই সফরকারীদের।
অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং-ব্যাটিংয়ে প্রথম ম্যাচের মতো সমন্বয় নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে এনেছে এক পরিবর্তন। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বাড় পড়েছেন, তাঁর জায়গায় ফিরেছেন আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
একাদশে তিন পেসার—সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। স্পিনেও আছে দারুণ ভেরিয়েশন। লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁরে সঙ্গে ৬ ব্যাটার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ। ভারত অবশ্য আগের একাদশ নিয়েই খেলছে।
বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, নীতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৪১ মিনিট আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে