
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্সের একাদশে তাসকিন আহমেদ নিয়মিতই খেলছেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিচ্ছেন। তবে নিয়মিত উইকেট পেলেও মুক্তহস্তে রান বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেথ ওভারে বেধড়ক পিটুনি খেয়েছেন তাসকিন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচটায় তিনি ছিলেন পরাজিত দলের সদস্য। এক দিন পর আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে তাসকিনের শারজা ওয়ারিয়র্স। বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার ৪ ওভারে ৪১ রানে নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে ১৯তম ওভারে তিনি দিয়েছেন ২৫ রান।
টস জিতে আগে ব্যাটিং নেওয়া আবুধাবি নাইট রাইডার্স ৩.৫ ওভারে ৪ উইকেটে ১০ রানে পরিণত হয়। এই চার উইকেটের দুটিই নিয়েছেন তাসকিন। প্রথম ওভারের শেষ বলে তাসকিনের শর্ট বলে পুল করতে যান আবুধাবি ওপেনার জেসন রয়। আকাশে ভেসে থাকা বল ধরতে আদিল রশিদ শর্ট কাভার বরাবর দৌড়াতে থাকেন। একই সময় তাঁরই আরেক সতীর্থ এক্সটা কাভার বরাবর আসতে থাকেন। তবে আদিল রশিদ বলের দিকে মনোযোগ রেখে ক্যাচটা ধরেন দারুণভাবে। ৬ বলে ১ চারে ৪ রান করেন সল্ট।
এক ওভার বিরতিতে ফের তাসকিনকে বোলিংয়ে আনেন শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক সিকান্দার রাজা। তৃতীয় ওভারের পঞ্চম বলে নাইট রাইডার্সের আরেক ওপেনার অ্যালেক্স হেলসকে (৫) ফেরান তাসকিন। পাওয়ার প্লের (প্রথম ৬ ওভার) মধ্যে তিন ওভারই করেন তাসকিন। এই সময়ে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে গুবলেট পাকিয়ে ফেলেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের কাছে দুটি করে ছক্কা হজম করেছেন তাসকিন। ১০.২৫ ইকোনমিতে ৪ ওভারে ৪১ রানের বোলিংয়ে শেষ করেছেন তাসকিন।
শুরুর ধাক্কা সামলে আবুধাবি নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানে শেষ করেছে। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন শারফেন রাদারফোর্ড। শারজার আদিল রশিদ ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও ওয়াসিম আকরাম। ডোয়াইন প্রিটোরিয়াস, সিকান্দার রাজা পেয়েছেন একটি করে উইকেট। রাজা ৪ ওভারে খরচ করেন ১৭ রান।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২৪ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে